editor
প্রকাশিত: 7:22 PM, October 7, 2026
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে নবনিযুক্ত এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরগণ সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের যোগদানপত্র প্রদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মসরুর চৌধুরী শওকত, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জোহরা জেসমিন, মো. আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আলী হায়দার ফারুক, রাজ্জাক খান রাজ, জামীনুল ইসলাম জামী, নজরুল ইসলাম; এবং সহকারী পাবলিক প্রসিকিউটর মো. ফয়জুল আহমদ, মো. ওয়াহিদুর রহমান, মো. খোরশেদ আলম, সুদীপ বৈদ্য, সৈয়দা তাহমিনা রহমান, মোছা. ছিয়াছিন আক্তার, মো. জাহিদুল হক জাবেদ, মো. তানভীর আহমেদ, দিলোয়ার হোসেন, যায়েদ হাসান, রোহিনা বেগম, মো. কামরুল আমিন, মো. আব্দুল হাই, শায়েদ আহমদ ও শফিকুর রহমান।
যোগদানকালে নবনিযুক্ত প্রসিকিউটররা সিলেট মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সমুন্নত রাখতে পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় জানান।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে এই আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্যানেলের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রমের শুভ সূচনা হলো।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও