editor
প্রকাশিত: 8:10 PM, March 31, 2026
সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তানিমের শ্রদ্ধেয় মাতা গুরুত্বর অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার রাতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক হাসপাতালে গিয়ে অসুস্থ তানিমের মাতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন। তাঁরা কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কথা বলেন।
মঙ্গলবার (৩১ মার্চ)নেতৃবৃন্দ বলেন, আমাদের রাজনৈতিক সহকর্মী মুমিনুর রহমান তানিমের মাতার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তিনি একজন আদর্শ মাতা ও নেককার মহিল। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, আল্লাহ তাআলা যেন উনাকে শেফা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দেন। এসময় নেতৃবৃন্দ সকলের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার অনুরোধ জানান।
হাসপাতালে অবস্থানকালে অন্যান্যদের মধ্যে সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মোঃ মুহিবুল আলম, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়জুর রহমান কয়েস সহ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তারা সকলেই অসুস্থ তানিমের মায়ের আশু সুস্থতা কামনায় মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন