editor
প্রকাশিত: 2:47 PM, June 28, 2026
নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেড’ (রেজি নং-৯৫)-এর বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী ২০২৬ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে সমিতির সর্বস্তরের সদস্যরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শনিবার সকালে সিলেট নগরীর পৌর বিপণি মার্কেট প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত বাসযোগে সিলেটের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র জাফলং-এর উদ্দেশ্যে রওনা হন মহানগর সংবাদপত্র সদস্যরা। জাফলং-এর মনোরম প্রাঙ্গণে পৌঁছার পর দুপুর ২টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মধ্যাহ্নভোজের পর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ও ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার শেষাংশে সবার মাঝে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র এবং খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী পর্ব।
আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং দপ্তর সম্পাদক হারুনুর রশীদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সদস্য সুলেমান আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, জসিম আহমদ, লিটন গাজী, জমির আহমদ, কামাল মজুমদার, ফারুক আহমদ, শামীম আহমদ, বাছিত আহমদ, ইসমাইল মিয়া, আব্দুল মতিন, সায়মন মিয়া, রায়হান আহমদ, খোকন গাজী, দোয়েল আহমদ, রায়হান আহমদ চান্দু, জালাল আহমদ, আনোয়ার, বিকাশ বাবু, সুকেশ বাবু, হরেন্দ্র বাবু, সোলেমান আহমদ, শামিম আহমদ, মেহেদি, মোহাম্মদ আলী, কামাল হোসেন, মুমিন মিয়া, রুবেল খান, রতন মিয়া, মালেক আহমদ, কাদির মিয়া, রাফাত, শাকিল আহমদ, দুলাল মিয়া, রুমন মিয়া, সুমন মিয়া, মোবারক হোসেন, আফসার মিয়া, আলী হোসেন, রুহেল আহমদ, আল-আমিন ও মুক্তার হোসেন প্রমুখ।
সমিতির নেতৃবৃন্দ জানান, প্রতিদিনের ব্যস্ততম ও রুটিন কাজের ক্লান্তি দূর করে সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছরের ন্যায় এবারও এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। আগামীতেও এই ঐতিহ্য ও মেলবন্ধন অক্ষুণ্ণ থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
1 দেশ ও সরকারের বিরুদ্ধে চলমান সকল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শ্রমিক দলের
5 পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সমাবেশ ও
6 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে এক মতবিনিময় ও বিশেষ প্রার্থনা
7 নিরাপদ সড়ক চাই সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদকের পদ থেকে অব্যহতি নিলেন ইবনে জাহান তানভীর। তিনি ২৬ সেপ্টেম্বর নিরাপদ
5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, সম্প্রীতির নগরী সিলেটে অতীতের ঐতিহ্যকে লালন করে
2 সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা
5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয়
3 ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬