editor
প্রকাশিত: 1:16 PM, September 29, 2026
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বহুল কাঙ্ক্ষিত নতুন কমিটিকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা। নেতৃত্বের লড়াইয়ে উঠে আসছে দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী রাজপথের নেতাদের নাম।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আগামী নেতৃত্ব গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। শীর্ষ এই দুই পদের জন্য প্রার্থীরা কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের দৃষ্টি আকর্ষণে লবিং-গ্রুপিংয়ের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছেন।
সভাপতি পদে যাদের নাম জোরেশোরে আলোচনায় রয়েছে, তারা হলেন— সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্তমান সদস্য সচিব আফছার খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক রুমেল ইবনে রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আবু আনসারী।
অন্যদিকে, মহানগর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে মাঠ কাঁপাচ্ছেন তরুণ ও উদীয়মান নেতৃবৃন্দ। তাদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন— যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, কামরুল হাসান, আবু মোহাম্মদ তাহের, উসমান হারুন পনির।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় থেকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের হাতে সিলেটের শীর্ষ নেতৃত্ব তুলে দেওয়া হোক। কেন্দ্রীয় হাইকমান্ডও সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে যোগ্য নেতাদের মুল্যায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন পদপ্রার্থীরা।
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
3 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে
7 সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান
4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। 7 মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)
6 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট
2 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 2 সম্প্রতি
7 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। 7 বিগত