editor
প্রকাশিত: 5:04 PM, October 11, 2025
সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি ৮৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান শনিবার (১১ অক্টোবর) দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলাভবন হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়। ৮৪ ব্যাচের শিক্ষার্থী সুপর্ণ দে এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের প্রবীণ শিক্ষক প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর হৃষিকেশ ঘোষ, প্রফেসর সুধাংশু শেখর তালুকদার, প্রফেসর নিরঞ্জন পাল, প্রফেসর তপন ধর, কলেজ অধ্যক্ষ গোলাম আহমদ খান কবির। এছাড়াও অনুষ্ঠানে ৮৪ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। “তারুণ্যের দীপ্ত মেঠো পথে চলো আবার হাটি একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ৮৪ ব্যাচের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একসাথে হওয়ার এই আয়োজন সবাইকে স্মৃতিচারণায় ফিরিয়ে নিয়েছে। ছাত্রজীবনের বন্ধনই জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ। এই বন্ধুত্ব, পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্কের উষ্ণতা সারাজীবন ধরে রাখতে হবে।
বক্তারা আরও বলেন, মুরারিচাঁদ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের আবেগ, ইতিহাস ও ঐতিহ্যের অংশ। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা এই পুনর্মিলনী অনুষ্ঠান আগামীতেও আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি আহবান জানান এবং আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন