editor
প্রকাশিত: 9:01 PM, March 8, 2025
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নগরীর সাপ্লাইরোডের একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম, সহকারী পুলিশ কমিশনার মো. বশির আহম্মদ, সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার (পিডিবি) আলী আকবর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জামায়াতে ইসলামী সিলেট মহানগরের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিশের কেন্দ্র্রীয় নির্বাহী সদস্য শাহ আশিকুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদরুল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন, যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাভেল, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, ট্রেজারার মাহবুবুর রহমান, ব্যবসায়ী নেতা মুফতি নেহাল উদ্দিন প্রমুখ।
এর আগে বিকেল ৪টায় মাওলানা খায়রুল হোসেনের সভাপতিত্বে শুরু হয় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৪। সভায় স্বাগত বক্তব্য মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আফজাল রশীদ চৌধুরী। সাধারণ সভায় মেট্রোপলিটন চেম্বারের ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল এবং সদস্য আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ও সদস্য অ্যাডভোকেট মিছবাউর রহমান। এসময় আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং সদস্য অ্যাডভোকেট সৈয়দ মনির আহমদ ও সদস্য অজয় কুমার ধর উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ হলেন- সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো. ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জহির হোসেন, পরিচালক কাজী মকবুল হোসেন, সুমেয়াত নুরী চৌধুরী, রেজাউল হাসান জাকারিয়া, তোফায়েল আহমদ লিমন, রাজিব ভৌমিক, হাজী মো. ফারুক আহমদ, মো. মাহবুবুুর রহমান, মো. আব্দুল কাদির, মো. আব্দুল মতিন, আব্দুর রহমান রিপন, শাব্বির আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আল-হারুন, মোহাম্মদ আব্দুল্লাহ, দিলওয়ার হোসেন, মো. কাপ্তান হোসেন, মোহাম্মদ আনিস ও জিল্লুর রহমান। সাধারণ সভা সঞ্চালনা ও শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চীফ এক্সিকিউটিভ অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের সদ্য সাবেক ও প্রাক্তন পরিচালকবৃন্দ, মেট্রোপলিটন চেম্বারের সদস্যবৃন্দ, দি সিলেট চেম্বারের পরিচালক ও সদস্যবৃন্দ, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের নেতৃবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখার নের্তৃবৃন্দ, সিলেটের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন