editor

প্রকাশিত: 11:33 AM, March 8, 2026

সিলেট মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

1

সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর বার্ষিক সাধারণ সভা-২০২৫ এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

7

শনিবার (৭ মার্চ) বিকালে নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

এসএমসিসিআই’র সাবেক সভাপতি আফজাল রশীদ চৌধুরীর সভাপতিত্বে ১ম অধিবেশন বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন। বার্ষিক প্রতিবেদন পেশ করেন ১ম সহ-সভাপতি মোঃ ফেরদৌস আলম। শোক প্রস্তাব পাঠ করেন সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী। ২০২৫ এর আর্থিক রিপোর্ট ও ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ মোঃ জহির হোসেন।

চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল, সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখত জুবের, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আশিক উদ্দিন, সিলেট চেম্বার অব কর্মাস ইন্ড্রাটির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ হিজকিল গুলজার, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট বদরুজ্জামান সেলিম, সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট ইউমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির অর্থ সম্পাদক এনামুল কুদ্দুছ চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল হাদী পাবেল, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, ভেজিটেবল মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সভাপতি কাওছার আহমদ প্রমুখ। এছাড়াও মেট্রোপলিটন চেম্বারের বর্তমান ও প্রাক্তন পরিচালকবৃন্দ, চেম্বারের সদস্যবৃন্দ, সিলেট ইউমেন্স চেম্বারের পরিচালকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সিলেট নগরীর বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।

8

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হোসেন।

8

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে চেম্বারের সকল কার্যক্রম প্রসংশনীয়।

3

বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

7 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

8 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
6