editor

প্রকাশিত: 8:23 PM, March 10, 2025

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন

1

সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার (১০ মার্চ) নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান ও মাহফিলের আয়োজন করা হয়।
অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু এবং ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মনসুর।
মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ ও অর্থ সম্পাদক মো. কামরান হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা দলের ঊর্ধ্বে। আমরা ব্যবসায়ী, এটাই সবচেয়ে বড় পরিচয়। তাই যে কোন প্রয়োজন ও যৌক্তির দাবি আদায়ে সিলেটের ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি ফুটপাত হকারমুক্ত করার চলমান আন্দোলনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, মো. আব্দুল্লাহ জিয়া ও মো. আতাহার আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনেদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরশাদুল হক, সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ নাসির আহমদ, ক্রীড়া সম্পাদক মো. নুরুল আহমদ, কার্যকরী সদস্য মো. নাজমুল ইসলাম, মঞ্জু লাল দাস, আনহার উদ্দিন, সৈয়দ আতিকুর রহমান ও কাওছার আহমদ, সাবেক অর্থ সম্পাদক বদরুল হক, মোটরসাইকেল ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আহমদ, শফিক আহমদ, খলিল আহমদ, পপুলার অটো’র মেকানিক মুক্তার মিয়া, মো. শফিউল আলম শফিক, এম এ এম মামুন, সিলেট লুব্রিক্যান্ট এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাজ গন, প্রচার সম্পাদক ইমরান সরকার প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাবেক অর্থ সম্পাদক বদরুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত করেন প্রধান অতিথিসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক

8 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: হুমায়ূন কবির শাহীন

2 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ

7 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

6 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

4 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

5 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

4 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম

1
7