editor

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

1

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও ক্লাস কার্যক্রমের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

8

বুধবার (৬ মে) কলেজ প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ শামিমুর রহমান বলেন, আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে কাজ করাই হবে শিক্ষার্থীদের মূল লক্ষ্য। কলেজের কঠোর নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে মানসম্মত শিক্ষা অর্জনে মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং চিকিৎসা সেবায় দক্ষ ও মানবিক নার্স হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

8

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার-এর সভাপতিত্বে ও যুবায়ের আহমেদ এবং অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, শিশু কল্যাণ কেন্দ্র ও নার্সিং কলেজের ভাইস চেয়ারম্যান ফকরুল ইসলাম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডি সদস্য অধ্যাপক ডাঃ মাসুদুল আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাঈদ, পারভেজ আহমদ, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, ডা. তৌহিদ চৌধুরী, পূজা আচার্য্য, আসমা বেগম ও চৌধুরী লাবিব ইয়াসির।

3

বক্তব্য রাখেন, স্নিগ্ধা পাল ছষ্টি, ইকরামুল রিদন মিল্কি, সুস্মিতা পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নওশীন ফেরদোছী কলি, জামিলা যাহান স্বর্ণা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং নতুন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

1 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নবীন

চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার

চিকিৎসা সেবায় নার্সদের ভূমিকা অপরিসীম: প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার

8 সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন,

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

7 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা

খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন

খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের জার্সি স্পনসর করল নিউ এইজ এডুকেশন

5 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খর্দ্দাপাড়া ক্রিকেট ক্লাবের ২০২৬-২৭ মৌসুমের নতুন জার্সির স্পনসর হিসেবে এগিয়ে এসেছে নিউ এইজ এডুকেশন। এ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে আহত তেরা মিয়ার জখমী সনদ জালিয়াতির অভিযোগ

4 সুনামগঞ্জের ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তেরা মিয়া (৪৫) নামের এক ব্যক্তির জখমী সনদ (মেডিকেল

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

3 সিলেট সিটি করপোরেশনে (সিসিকে) এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইব্রাহীম নীল নামের এক যুবক। তিনি

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি

ফেঞ্চুগঞ্জে তরল অ্যামোনিয়া সংগ্রহে ডিলারদের ভোগান্তি

3 সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার কারখানা শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (এসএফএফএল) থেকে উৎপাদিত কেমিক্যাল ‘তরল অ্যামোনিয়া’ সংগ্রহে

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

সিসিকে এখনও রাজেশসহ ডেভিলদের দাপট: আনোয়ারুজ্জামানের অবৈধ নিয়োগপ্রাপ্তদের অপসারণের দাবি

1 স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে দৃশ্যপট আমূল বদলে গেলেও সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক)

1
5