editor
প্রকাশিত: 11:23 AM, November 14, 2026
সিলেট রেলওয়ে স্টেশন ও চলন্ত ট্রেনে যাত্রীবেশে চুরি-ছিনতাইয়ের ঘটনায় দিন দিন বাড়ছে যাত্রীদের উদ্বেগ। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনের কামরা বিভিন্ন স্থানে সক্রিয় রয়েছে চোরচক্র। যাত্রীদের ভিড়, অসতর্কতা এবং নিরাপত্তা নজরদারির দুর্বলতাকে কাজে লাগিয়ে মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এসব চুরির ঘটনার নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে, তা নিয়ে সামনে আসছে নতুন অভিযোগ।
আলোচনায় উঠে এসেছে ফেনশি আনোয়ার ওরফে ‘দালাল আনোয়ারের’ নাম।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সিলেটের নারী চোরচক্রের সদস্যদের আশ্রয়-প্রশ্রয় ও শেল্টার দিয়ে আসছেন আনোয়ার। তার মাধ্যমে নারী চোরচক্রের সদস্যরা রেলস্টেশন ও ট্রেনে যাত্রীবেশে চলাফেরা করে চুরির সুযোগ খুঁজে নেয় বলে অভিযোগকারীদের দাবি। স্টেশনে যাত্রীদের ভিড় কিংবা ট্রেন ছাড়ার আগমুহূর্তের ব্যস্ততাকে কাজে লাগিয়ে কৌশলে মালামাল হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে চক্রটির বিরুদ্ধে।
শুধু তাই নয়, এসব কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে রেলস্টেশন প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তি এবং সিলেট কোতোয়ালি থানার একজন কর্মকর্তাকে ম্যানেজ করার অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্টদের সঙ্গে কথিত যোগসাজশের কারণেই দীর্ঘদিন ধরে চোরচক্রটি সক্রিয় থাকার সুযোগ পাচ্ছে।স্থানীয়দের অভিযোগ, রেলস্টেশনে বহিরাগতদের অবাধ বিচরণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর নজরদারির অভাবের কারণে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। কখনো যাত্রীবেশে ট্রেনের কামরায় প্রবেশ, কখনো ব্যাগ ও পকেট থেকে মূল্যবান সামগ্রী চুরি, আবার কখনো জানালার পাশে থাকা যাত্রীদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।সবচেয়ে বড় প্রশ্ন, রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) উপস্থিতির মধ্যেও কীভাবে এসব চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে? অভিযোগের কেন্দ্রে থাকা ফেনশি আনোয়ার ওরফে ‘দালাল আনোয়ারের’ ভূমিকা কী, নারী চোরচক্রের সঙ্গে তার প্রকৃত সম্পর্ক ও অপরাধের সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে।
সিলেট রেলওয়ে স্টেশনকে চুরি-ছিনতাইমুক্ত করতে হলে শুধু ছোটখাটো অপরাধীদের আটক করলেই চলবে না; অপরাধের পেছনে থাকা কথিত আশ্রয়দাতা, সহযোগী ও নেপথ্যের নিয়ন্ত্রকদেরও চিহ্নিত করতে হবে। একই সঙ্গে স্টেশন ও ট্রেনের নিরাপত্তা জোরদার, পর্যালোচনা এবং রেলস্টেশন প্রশাসন ও কোতোয়ালি থানার সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্তের আওতায় আনার দাবি উঠেছে।
এখন প্রশ্ন, সিলেট রেলস্টেশনে নারী চোরচক্রের কথিত আশ্রয়দাতা হিসেবে আলোচনায় আসা দালাল আনোয়ারের বিরুদ্ধে তদন্ত হবে কি? স্টেশন প্রশাসন কিংবা পুলিশের কারও সঙ্গে তার যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে কি? নাকি যাত্রীদের পকেট কাটার ঘটনা ঘটতেই থাকবে, আর আড়ালেই থেকে যাবে অপরাধের নেপথ্যের কারিগররা?
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন