editor
প্রকাশিত: 2:58 PM, December 6, 2020
নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে করোনায় মারা গেলেন আরও দুইজন। এদের একজন পুরুষ ও একজন মহিলা। তারা গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পুরুষের বয়স ৬২ বছর। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা ছিলেন। অপরদিকে, ৪৬ বছর বয়েসি নিহত নারীর বাড়ি সুনামগঞ্জে।
তথ্যটি জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
গতকালের এই দুজনকে নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ২৪৭। এর মধ্যে সিলেট জেলায় ১৮২, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২৩ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬ ও হবিগঞ্জে ৪ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (৬ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৭৯২। এ মধ্যে সিলেট জেলায় ৮৫৭০, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯১১ ও মৌলভীবাজার জেলায় ১৮৩৬ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ জন। তাদের মধ্যে সিলেট জেলার ২১ ও হবিগঞ্জের ১৩। এই ৩৪ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৬০৩ জন। এর মধ্যে সিলেটে ৭৮৯৫, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৭৭ ও মৌলভীবাজারে ১৭১৫ জন।
আজ সকাল সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ ও হবিগঞ্জে ১জন।
S/H- (Sultana -3)
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়