editor
প্রকাশিত: 8:58 PM, October 5, 2025
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ সংগঠনের কার্যালয়ে ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইকের রোড পারমিটের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সংগঠনের ১৮ নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। সংগঠনের ১৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুস সোবহান। বক্তব্য রাখেন শ্রমিক নেতা রুবেল আকন্দ, হাবিবুর রহমান, জামাল আহমদ, বাহার উদ্দিন, মোবারক আলী, শাহ আলম, মনিরুজ্জামান, আক্কাস আলী, মিজানুর রহমান, আনিসুর রহমান খান, আজিবুর রহমান, শহীদুল ইসলাম শহীদ, কয়েস আহমদ, নূর মোহাম্মদ, জামাল উদ্দিন, সালাউদ্দিন, আব্দুস সালাম, আব্দুর রহমান, হারুন অর রশীদ প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, সারাদেশে ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চলাচল করলেও সিলেটে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এতে করে ঋণের চাপে পিষ্ঠ হয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। নগরীর ভিআইপি রোড বাদ দিয়ে অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিয়ে আটককৃত ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক ছেড়ে দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।
বক্তারা রিক্সা শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোন যানবাহনকে ওভারটেক করবেন না, বেশি স্পিডে রিক্সা চালাবেন না। ১৮ বছরের নিচে কোন ব্যক্তির হাতে রিক্সা তুলে দিবেন না। আমাদের এমন কোন আচরণ করা যাবে না যাতে করে মানুষের কোন কষ্ট হয়। বক্তারা, রিক্সা চালানোর ক্ষেত্রে সকল নিয়ম মেনে চলার জন্য চালাকদের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন