editor
প্রকাশিত: 8:00 PM, November 9, 2023
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর সচিব প্রফেসর মোঃ কবির আহমদ এর অবসরজনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় নগরীর আলমপুরস্থ শিক্ষা বোর্ডের হলরুমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের আয়োজনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিদর্শক মোঃ মইনুল ইসলাম এর সভাপতিত্বে ও সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর কবির এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সংবর্ধিত বিদায়ী সচিব প্রফেসর মোঃ কবির আহমদ, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মুয়াজ্জম হুসেন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, বিদায়ী সচিব এর সহধর্মিণী প্রফেসর তাহমিনা আক্তার, সিস্টেম এনালিস্ট সরকার মোঃ আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, উপ পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহম্মদ, সহকারী কলেজ পরিদর্শক আবুল কালাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক আহমদ, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি নিরঞ্জন সিংহ, সেকশন অফিসার আজগর আলী কাজী, উচ্চমান সহকারী প্রেমেন্দ্র কুমার রায়, এমপ্লয়িজ ইউনিয়ন এর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মানিক, সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড ফেডারেশনের যুগ্ম মহাসচিব তাজুল ইসলাম।
সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন চেয়ারম্যানের একান্ত সচিব শামীম আরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম আবদুস ছালাম। গীতা পাঠ করেন ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথির হাতে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. রমা বিজয় সরকার।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন