admin
প্রকাশিত: 4:30 PM, January 20, 2021
নিজস্ব প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমি ও গৃহহীন অসহায় পরিবার বসবাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন পাকা ঘর। এরই ধারাবাহিকতায় সিলেট সদর উপজেলায় ১৪৪টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্ননীড়’।
আশ্রয়ণ-২ প্রকল্প সূত্রে জানা যায়, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। এ তালিকা অনুযায়ী সিলেট সদর উপজেলার ১৪৪টি ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘স্বপ্ননীড়’। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে বিভিন্ন স্থানে ১৪৪টি বাড়ির নির্মাণকাজ করা হবে । প্রতিটি পরিবারের জন্য থাকছে দুই রুমের সেমিপাকা টিনের দোচালা।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, মুজিব শতবর্ষে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করা হচ্ছে।
উপজেলার জন প্রতিনিধি, ভূমি ও প্রকল্প অফিসের সমস্বয়ে এই আশ্রয়ন প্রকল্পের স্থান নির্বাচন করা হয় এবং উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের আবেদনের প্রেক্ষিতে তাদের মাঝে এ ঘর বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা করে। ইতোমধ্যে গৃহ নির্মাণের কাজ শুরু করেছি।
দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে।
এদিকে খাদিমনগর ৩টি, খাদিমপাড়া ৯টি ও কান্দিগাঁও ইউনিয়নে ৫টি ঘরের নির্মাণ কাজ চলছে। এই ঘরগুলো আগামী শনিবার ভার্চ্যুয়াল মিটিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এই দিন সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের মিলনায়তনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি উপস্থিত থাকবেন।
ঘর বরাদ্দ পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সদর উপজেলা বাসিন্দা ছমিরুন বলেন, ‘আমরা মাথা গোঁজার ঠাঁই পেয়ে অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। তিনি যেন সারাজীবন এভাবেই গরিব মানুষের সেবা করতে পারেন।
S/H(Ripa-5)
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়