editor

প্রকাশিত: 6:49 PM, February 5, 2026

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচন ও গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লাক্কতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মিজানুর রহমান মিয়া। তিনি তার বক্তব্যে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক চরিত্রবান সমাজপতির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সহিদুল আলম, ঝলক রঞ্জন তালুকদার, অলক রঞ্জন পাল ও কয়ছর আহমদ চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানু মিয়া, রোমানা খানম, শামছুল হক, বীনা রানী দেবনাথ, ইয়াসমিন তামান্ন জামান, শর্মিলা শর্মা, রঞ্জিতা আদিত্য, ফাতেমা বেগম, আল মাসুদ, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, মো: আশরাফুল ইসলাম ও দীপক চন্দ্র রায়সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা বলেন, একটি সুষ্ঠু ও স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ভোটার ও অভিভাবকদের মাঝে এই প্রক্রিয়ার সঠিক নিয়মাবলী পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন প্রশংসনীয়। সভা শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র বিলি করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন