editor

প্রকাশিত: 7:00 PM, November 11, 2023

সিলেট সাবরেজিষ্ট্রার অফিসে মুরাদের প্রবেশে নিষেধাজ্ঞা

সিলেট সাবরেজিষ্ট্রার অফিসে মুরাদের প্রবেশে নিষেধাজ্ঞা

আলোচিত বেলাল আহমদ মুরাদের বিরুদ্ধে কাজে অনিয়ম, সাব রেজিস্ট্রারকে হুমকি ও অফিসে নাশকতার হুমকি অভিযোগটি তদন্তে প্রমানিত হয়েছে। ফলে নকলনবীশ পদ থেকে তাকে স্থায়ী বহিস্কার করা হয়েছে। পাশপাশি সাব-রেজিস্ট্রি অফিস আঙ্গিনায় তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ২৬ অক্টোবর স্বারক নং- ১০.০৫.০০০০.০০৩.২৫.০০২-২৩/৩১৩ মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক উম্মে কুলসুম স্বাক্ষরিত এক আদেশে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়। আদেশে নকল নবীশ বেলাল আহমদ মুরাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের জন্য সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমানকে নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সোমবার (৬ নভেম্বর) মুরাদকে নকল নবীশ পদ থেকে স্থায়ী বহিস্কারসহ সাব-রেজিস্ট্রি অফিস আঙ্গিনায় প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেন সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান। এর আগে এসকল অভিযোগে গত ৯ অক্টোবর পুনরাদেশ না দেয়া পর্যন্ত বালাম বহিতে নকল লিখার কাজ হতে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছিলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান।

 

সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর অফিস থেকে একটি আদেশ আসে দেশের সকল সাব-রেজিস্ট্রি অফিসে। তাতে বলা হয় – বালাম বহিয়ের লিপিবদ্ধ কাজে উদাসীনতা, কাজে দায়িত্ব পালন না করা, মাসিক কার্যবিবরনি প্রস্তুত না করে মাসিক পারিশ্রমিক নিচ্ছেন এমন নকল নবীশদের সনাক্ত করার। সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশদের প্রতিদিন ১২ পৃষ্ঠা করে মাসিক ৩০০ পৃষ্ঠা দৈনিক বালাম বহিয়ে লিপিবদ্ধ করা এবং দৈনিক কার্য সম্পাদনের ডায়েরী লিখা বাধ্যতামূলক।

এমন আদেশে গত বছরের ৮ ডিসেম্বর তৎকালীন সিলেট সদর সাব- রেজিস্ট্রার মাহবুবুর রহমান স্বারক নং-৩৬৫ এর মাধ্যমে কার্যালয়ে নিয়োজিত নকল নবীশদের ১২ মাসের পৃথক কার্য তালিকা তৈরির আদেশ প্রদান করেন।

তবে সিলেট সাব-রেজিস্ট্রি অফিসে নিয়োজিত সকল নকল নবীশদের পৃথক কার্য তালিকা মিললেও নকল নবীশ বেলাল আহমদ মুরাদের কার্য তালিকা পাওয়া যায়নি। তিনি দীর্ঘ ৫ বছর ধরে সিলেট সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বহিতে প্রতিদিনের ১২ পৃষ্ঠা করে মাসিক ৩০০ পৃষ্ঠা লিপিবদ্ধ করেন নি। এছাড়াও দৈনিক কার্য সম্পাদনের ডায়েরী লিখেন নি! এমতাবস্থায় তিনি দীর্ঘদিন থেকে সরকারের গুরুত্বপূর্ন একটি অফিসে কর্মরত ছিলেন। এ ঘটনায় নকল নবীশ বেলাল আহমদ মুরাদের বেতন বিল বন্ধ করেন সিলেট সদর সাব- রেজিস্ট্রার মাহবুবুর রহমান।

গত ২৫ জুন দুপুর ২টায় নকল নবীশ বেলাল আহমদ মুরাদকে সাবেক সিলেট সদর সাব- রেজিস্ট্রার মাহবুবুর রহমান তার কক্ষে অবহিত করেন আপাতত তার বেতন প্রদান করা যাবে না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুরাদ সাব- রেজিস্ট্রার মাহবুবুর রহমানের সাথে অশালীন আচরণ করেন এবং অফিসে নাশকতা সৃষ্টি করবেন বলে হুমকি দেন। এছাড়াও মাহবুবুর রহমান কিভাবে অফিস করেন তা তিনি দেখে নিবেন বলে হুমকি দেন।

পরে এ ঘটনায় সাবেক সদর সাব- রেজিস্ট্রার মাহবুবুর রহমান গত ২৬ জুন স্বারক নং- ৩৪৬ মূলে সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমানের কাছে অভিযোগ করেন। এছাড়াও এই অভিযোগের অনুলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।

হুমকির পাশাপাশি তিনি তার অভিযোগে উল্লেখ করেন, নকল নবীশ বেলাল আহমদ মুরাদের কথা মতো অফিস না চললে এই অফিসে বড়ধরনের দাঙ্গা সৃষ্টি বা নাশকতা করবেন বলে সাব- রেজিস্ট্রার সহকারি আব্দুল মালিককে হুমকি প্রদান করেন। বেলাল আহমদ মুরাদের এমন আচরণ অফিসের কর্মকর্তা ও কর্মচারিদের নিরাপত্তা, সুষ্টু পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা এবং অফিসের দলিল ও রেকর্ডপত্রের নিরাপত্তা বিধানের মারাত্মক হুমকি স্বরুপ।

এ ঘটনায় সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান গত ৪ জুলাই বালাগঞ্জের সাব রেজিস্ট্রার মো. হাফিজুর রহমানকে সভাপতি, বিশ্বনাথের সাব রেজিস্ট্রার মেসবাহ উদ্দিন আহমদকে সদস্য ও কোম্পানীগঞ্জের সাব রেজিস্ট্রার মো. আখলাকুর রহমানকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। পরে ১৬ জুলাই তদন্ত কমিটির সভাপতি বালাগঞ্জের সাব রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বারক নং- ১০৭ মূলে ১৯ জুলাই নকল নবীশ বেলাল আহমদ মুরাদের বক্তব্য ও অন্যান্যকে তদন্তে সহযোগীতার জন্য জানান। এ সময় মুরাদ তার লিখিত বক্তব্য প্রদান করেন।

পরে তদন্ত কমিটি ঘটনার সত্যতাসহ নকল নবীশ বেলাল আহমদ মুরাদ দীর্ঘ ৫ বছর ধরে সিলেট সাব-রেজিস্ট্রি অফিসের বালাম বহিতে প্রতিদিনের ১২ পৃষ্ঠা করে মাসিক ৩০০ পৃষ্ঠা লিপিবদ্ধ না করার এবং দৈনিক কার্য সম্পাদনের ডায়েরীও নাপ খোর সত্যতা পায় এবং এসকল প্রমানসহ সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান কাছে লিখিত তদন্ত প্রতিবেদন দাখিল করে।

এরই প্রেক্ষিতে নকল নবীশ বেলাল আহমদ মুরাদকে অফিস থেকে সাময়িক বহিস্কার (পুনরাদেশ না দেয়া পর্যন্ত বালাম বহিতে নকল লিখার কাজ হতে বিরত থাকার নির্দেশ) প্রদান করেন সিলেট জেলা- রেজিস্ট্রার মুন্সী মোখলেছুর রহমান। এবং বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধন অধিদপ্তর অফিসের মহা পরিদর্শক বরাবর অবহিত করেন।

অফিসের একটি সূত্র জানায়, সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসে নকল নবীশ আছেন প্রায় ২০০ জন কিন্তু অন্য কোন নকল নবীশের বিরুদ্ধে এত অভিযোগ নেই, যতো অভিযোগ রয়েছে নকল নবীশ বেলাল আহমদ মুরাদের বিরুদ্ধে। মুরাদ এক সময়ের জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়াও তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার নাম ব্যবহার করে সিলেট সদর সাব রেজিস্ট্রি অফিসে দাপট খাটান। তার দাপটেই সরকারী একজন (বিসিএস ক্যাডার) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাকে মুরাদ হুমকি দেন। এছাড়াও জগৎ জ্যোতি হত্যা মামলা ও পুলিশের একটি এসল্ট মামলায় মুরাদ কারাগার বরণ করেন। তার বিরুদ্ধে দলিল লেখকদের অফিসে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। সাব রেজিস্ট্রারী অফিসের পাশে মুরাদের একটি দোকানে ছিল। ওই দোকানে বিদ্যুত থেকে আগুন লেগে একটি বালাম বহি পুড়া অবস্থায় পাওয়া যায়! রেকর্ডের রুমের বালাম বহি মুরাদের দোকানে কিভাবে আসলো এ নিয়ে সাবেক সাব রেজিস্ট্রার আবু-বক্কর একটি মামলা করছিলেন। মামলা নং ৩০/২০১৭।

এ বিষয়ে জানতে কবহিষ্কৃত নকল নবীশ বেলাল আহমদ মুরাদের মুঠোফোনে কল করলে তার ফোন বন্ধ পাওয়ায় যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়