editor
প্রকাশিত: 4:44 PM, January 9, 2022
সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি উপলক্ষে কুচাই ইউনিয়নের ফ্রেন্ডস ১৯৯০ এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা গত (৮ জানুয়ারি) শনিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কুচাই ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান আনা মিয়া’র সভাপতিত্বে ও সরোয়ার আহমদ খান মাজেদ এবং মোঃ খসরুজ্জামানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়নের কৃতি সন্তান সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন। কুচাই ইউনিয়নের সর্বস্তরের জনগন ও বিশিষ্ট মুরব্বীগনের উপস্থিতে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন আবুল হোসেন রুহেল ও মোঃ আব্দুর রব। ইউনিয়নের বিশিষ্ট মুরব্বীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোলাম হাফিজ লোহিত, নজরুল ইসলাম বাবুল, আক্তার হোসেন, রফিকুল ইসলাম রফু, শোয়েব আহমদ খান, নাজিম উদ্দীন ইরান, শাহ মোঃ আহমেদুর রব, নজরুল ইসলাম কামাল, গুলজার আহমদ জগলু, সাংবাদিক হাসিব আহমদ, তারেক আহমদ, সাইদুর রহমান সাদ্দাম প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা কুচাই ইউনিয়নকে সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গেজেট প্রকাশিত হওয়ার পরও যারা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে সাময়িক স্থগিতাদেশ জারি করে এলাকার উন্নয়নে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি কুচাই ইউনিয়নের সর্বস্তরের জনগন সকল প্রকার আইনি লড়াই ও এব্যাপারে যত প্রকার বাধা বিপত্তি আসবে তাহা শক্ত হাতে মোকাবেলা করার জন্য ঐক্যমত পোষণ করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়