editor
প্রকাশিত: 1:37 AM, October 9, 2024
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাটের রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির একটি টহল দল।
আটককৃতরা হলেন- মাগুরার শ্রীপুর থানার কপরিয়া গ্রামের নারী (৩৮), কিশোরী (১৪) ও শালিখা থানার সাবরি গ্রামের নারী (১৮)।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা গোয়াইনঘাটের মাতুরতল বাজারের আগলাছপুর গ্রামের রতন সরকারের ছেলে মানব পাচারকারী রূপন সরকারের (২২) মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিওপির টহলদলের তাদেরকে আটক করে।
তবে মানব পাচারকারী রূপন সরকার (২২) কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়