editor

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৬

সিলেট সুরমা ক্রিকেট একাডেমির ম্যানেজার হলেন মো. শামছুল হুদা জুবের

সিলেট সুরমা ক্রিকেট একাডেমির ম্যানেজার হলেন মো. শামছুল হুদা জুবের

6

সিলেটের অন্যতম সুপরিচিত ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সিলেট সুরমা ক্রিকেট একাডেমি’তে প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর মো. শামছুল হুদা জুবেরকে একাডেমির ম্যানেজার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

4

একাডেমির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর দক্ষতা, দায়িত্বশীলতা, সাংগঠনিক নেতৃত্ব এবং ক্রিকেট উন্নয়নে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়।

4

মো. শামছুল হুদা জুবের একাডেমিতে কর্মরত অবস্থায় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, অভিভাবকদের সঙ্গে সমন্বয় এবং একাডেমির সামগ্রিক ব্যবস্থাপনা উন্নয়নে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

3

নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সিলেট সুরমা ক্রিকেট একাডেমি আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পদোন্নতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়,এটি একাডেমির সকল কর্মকর্তা, কোচ, খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি ভবিষ্যতে একাডেমিকে আরও এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করে যাব।”

একাডেমির সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সিলেটের উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সুরমা ক্রিকেট একাডেমি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে কাজ করে আসছে এবং ইতোমধ্যে বহু ক্রিকেটার বাংলাদেশ এ দবাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব ১৯ দল,জেলা ও বিভাগীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

8

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

8 সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি

সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সরকার স্বাস্থ্য খাতের আধুনিকায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

6 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী

সিলেট সুরমা ক্রিকেট একাডেমির ম্যানেজার হলেন মো. শামছুল হুদা জুবের

সিলেট সুরমা ক্রিকেট একাডেমির ম্যানেজার হলেন মো. শামছুল হুদা জুবের

3 সিলেটের অন্যতম সুপরিচিত ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সিলেট সুরমা ক্রিকেট একাডেমি’তে প্রশাসনিক কর্মকর্তা (Administrative Officer) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

সাহিত্যিকরা হলেন সমাজের দর্পণ এবং বিবেকের কণ্ঠস্বর: বদরুজ্জামান সেলিম

1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম বলেছেন, কবি ও সাহিত্যিকরা তাদের সাহিত্য কর্মের মাধ্যমে দেশ,

৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা

৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা

8 মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিভাগীয় আলোচনা সভার

বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক

7 ষাটের দশকের ছাত্র রাজনীতির অহংকার, ‘৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক, স্বাধীন বাংলাদেশ নির্মাণের অন্যতম রূপকার ও সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

2 বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেট এর কমিটি কেন্দ্রীয় কমিটি ২০২৬-২৮ সেশনের অনুমোদন প্রদান করা হয়।

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সিলেট অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

4 সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সংশ্লিষ্ট এলাকার

1
3