editor
প্রকাশিত: 9:26 PM, January 2, 2025
সিলেট সোসাইটির উদ্যোগে শহরের অসহায়, দরিদ্র, ভাসমান মানুষ, ভিক্ষুক, মানসিক, বুদ্ধি ও বাক প্রতবন্ধী, বয়স্ক, শিশুসহ অসহায়দের নামমাত্র মূল্যে প্রতিদিন একবেলা খাবার খাওয়ানো হচ্ছে। সামাজিক সংগঠন সিলেট সোসাইটির মাধ্যমে ১০ টাকার বিনিময়ে দুপুর বেলা দরিদ্র মানুষ পেটভরে ভাত খাওয়ার সুযোগ পাচ্ছেন। যেকোন রেস্টুরেন্টে ৭০ টাকা মূল্যে যে খাবার পাওয়া যায় সেই খাবারগুলো ১০ টাকায় খেয়ে উপকৃত হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণির দরিদ্র মানুষ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর বন্দরবাজার লালদিঘির পাড়স্থ বাংলা রেস্টেুরেন্টে সুবিধাভোগীরা আনন্দের সাথে ভাত খেতে দেখা যায়।
জানা যায়, ২০২১ সাল থেকে সিলেট সোসাইটির মেহমানখানার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক সংগঠনের এই উদ্যোগ গ্রহণ করায় সমাজের দরিদ্র বঞ্চিত মানুষগণ শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর বেলা পেট ভরে ভাত খাবার সুযোগ হয়েছে।
খাবারের এমন মহতী উদ্যোগ দেখে শহরের সর্বমহলের মানুষগণ সিলেট সোসাইটির ভূয়সী প্রশংসা করে অন্যান্য সামজিক সংগঠনকে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের আহবান জানান।
খাবার খেতে আসা এক ভিক্ষক মহিলা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘অনো আইলে মাত্র ১০ টেখায় পেট ভরিয়া ভাত খাইতাম পারি। যখন একজনর কাছ থাকি আমি হুনছি ইনো আইলে ১০ টেখায় খাইতাম পারমু তখন থাকি অনো আইয়া ডেইলি ভাত খাই। আল্লায় তারার ভালা করউক, অউ দোয়া করি হখল সময়।’
সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী জানান, সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই মহতী উদ্যোগ চালিয়ে যাচ্ছি। দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই কার্যক্রমে বঞ্চিত মানুষের স্বার্থে সমাজের যে কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে আমরা তাদের সহযোগিতা সাদরে গ্রহণ করবো। এছাড়াও সিলেট সোসাইটির মাধ্যমে সামাজিক ও কল্যাণমূলক কাজ চলমানের পাশাপাশি ভাত খাওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়