editor
প্রকাশিত: 5:07 PM, December 23, 2024
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ২০২৫ সালের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ২টায় ক্লাবের কনফারেন্স হলে এ দায়িত্বভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী নব নির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী এডভোকেটের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় তিনি নব নির্বাচিত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নব নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিমকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ, পরিচালক অর্থ ও পরিকল্পনা বিভাগ তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক ক্রীড়া মুফতি এ এস শামীম আহমদসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো. মোশাহিদ আলী ও বিদায়ী প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা কেক কেটে এই স্মরণীয় মুহূর্ত উদযাপন করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক