editor
প্রকাশিত: 7:44 PM, December 22, 2024
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাব মিলনায়তনে অনুষ্টিত এ নির্বাচনে ভোটদান করেন ক্লাবের সদস্যরা।
ক্লাবের নির্বাচন পরিচালনা কমিশনের আহবায়ক মো. আতাউর রহমান, কমিশনের সদস্য আহমেদ নূর ও দেওয়ান তৌফিক মজিদ লায়েকের সার্বিক পরিচালনায় ক্লাবের ৩৩১ জন ভোটারের মধ্যে ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ক্লাবের পরিচালনা পর্ষদের ৭ জন প্রার্থীর মধ্যে পরিচালক, অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগে এ এস সিরাজুল হক চৌধুরী এবং পরিচালক, আপ্যায়ন বিভাগে রাফি ইব্রাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকী ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট পদে শাহ মো. মোসাহিদ আলী ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ওরফে কয়ছর আহমদ পান ৮১ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ডা. বনদীপ লাল দাস ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা পান ৯৭ ভোট। পরিচালক, ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগে আব্দুল্লাহ আহমদ ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিসেস তানজিনা মুমিন আহমেদ পান ৯৬ ভোট। পরিচালক, ক্রীড়া বিভাগে কামাল হাসান ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনসুর আহমদ আজাদ পান ৮৭ ভোট। পরিচালক, সাংস্কৃতিক বিভাগে এ এম মিজানুর রহমান ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফায়সাল ইউসুফ পান ৮১ ভোট। ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচন কমিশনের আহবায়ক মো. আতাউর রহমান এ ফলাফল ঘোষনা করেন। এসময় কমিশনের সদস্য আহমেদ নূর, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ক্লাব প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে সার্বিক সহযোগিতায় ছিলেন কোম্পানী সেক্রেটারি পরাগ কান্তি দেব। ফলাফল ঘোষনা শেষে নির্বাচিত ক্লাবের পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী সহ অন্যান্য নির্বাচিত সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলাসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
পরিচালনা পর্ষদের নবনির্বাচিত প্রেসিডেন্ট শাহ মো. মোসাহিদ আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে তাকে সহ তার পর্ষদকে নির্বাচিত করায় ক্লাবের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান এবং ক্লাবের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে দুপুর ১২টায় ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ অ্যাডভোকেট এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক