editor

প্রকাশিত: 8:08 PM, October 12, 2025

সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী লুৎফুর রহমান ক্বাসিমী

সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী লুৎফুর রহমান ক্বাসিমী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা, যুক্তরাষ্ট্রপ্রবাসী আলেম ও ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে দলীয় সূত্র।

বিশ্বনাথ উপজেলার রাজনগর গ্রামের সন্তান মুফতি ক্বাসিমীর পিতা মরহুম আলহাজ্ব মৌলভী আলতাফুর রহমান এবং বড় ভাই মাওলানা শায়েখ হাবিবুর রহমান ফারুক্ব বিশ্বনাথের জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল।

প্রাথমিক শিক্ষা তিনি শুরু করেন জামেয়া দারুল উলূম মাদানীয়া, বিশ্বনাথ মাদ্রাসায়। পরবর্তীতে পড়াশোনা করেন জামেয়া তওক্কুলিয়া রেঙ্গা, জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (রহ.) সিলেট-দাখিল ও আলীম সম্পন্ন করেন বিশ্বনাথ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে। এরপর রাজধানীর জামেয়া রহমানিয়া আরাবিয়া, ঢাকা থেকে দাওরায়ে হাদীস (সমমান মাস্টার্স) সম্পন্ন করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডে প্রথম শ্রেণি অর্জন করেন।

১৯৯৬ সালে ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে হাদীসে বিশেষ কোর্স সম্পন্ন করেন এবং ১৯৯৭ সালে পাকিস্তানের জামেয়াতুল উলূমিল ইসলামিয়া, নিউ টাউন, করাচি থেকে ইফতা বিভাগে বিশেষ কোর্স সমাপ্ত করেন।

শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে অবস্থিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারফেইথ থিওলজিক্যাল সেমিনারি থেকে তিনি দুইটি বিষয়ে—ইসলামিক স্টাডিজ ও হাদীসে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।তাঁর গবেষণার থিসিস ছিল “Biography of Six Imams of Hadith” “Biography of Four Imams of Madhab”দুটি বই-ই বাংলাদেশে প্রকাশিত হয়েছে এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ ই-বুক আকারেও পাওয়া যাচ্ছে।

পারিবারিক ঐতিহ্য ঃ
পিতা মরহুম আলহাজ্ব আলতাফুর রহমান ও প্রয়াত চাচা আলহাজ্ব সুনাহর আলী ছিলেন বিশ্বনাথ থানার বিশিষ্ট সমাজসেবক আজীবন। আমাদের বড় চাচা মরহুম আলহাজ্ব তবারক আলী সিলেট জেলার অন্যতম সালিশ বিচারক ছিলেন শুধু তাই নয় তিনি বিভিন্ন এলাকায় সালিশির মাধ্যমে বহু পরিবারে ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন । তৎকালীন পুর্ব পাকিস্তান আমলে আব্বা মরহুম আলতাফুর রহমান বিলেতে থাকাকালীন সময়ে তারই অর্থায়নে বিশ্বনাথ পুরাতন বাজারের মাতব্বরদের জুলুম ও বৈষম্যেমুলক আচরনের প্রতিবাদে বড় চাচা আলহাজ্ব তবারক আলী ও পিতা আলহাজ্ব আলতাফুর রহমান বিশ্বনাথ নতুন বাজারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন এবং পরবর্তিতে বিশ্বনাথ জামেয়া মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্টা করেছিলেন। তাঁর অনুদানকৃত জায়গাটি মাদানিয়া মাদ্রসার দফতর বা অফিস হিসেবে অদ্যাবধি ব্যবহৃত হচ্ছে। জামেয়া মুহাম্মদীয়া বিশ্বনাথ মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ছিলেন দীর্ঘদিন আমার চাচা মরহুম আলহাজ্ব সুনাহর আলী। বড় ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান ছিলেন জামেয়া মুহম্মদীয়ার মুহতামিম ।

সিলেট ২ আসন ওসমানীনগর ও বিশ্বনাথে বাংলাদেশ খেলাফত মজলিস কতৃক মনোনীত রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য‍ পদপ্রার্থী ডক্টর মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী ২০০৬ সাল থেকে সুদীর্ঘ ১৮ বৎসর যাবত এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।

১। বিভিন্ন দরিদ্র পরিবারের বিবাহের সম্পুর্ণ খরচ বহন করেছেন
২। বিভিন্ন ছোট ছোট ব‍্যবসায়ীর ব্যবসার পুঁজি দিয়ে আসছেন
৩। বিভিন্ন অসুস্থ পরিবারের চিকিৎসার খরচ বহন করে আসছেন
৪। বিভিন্ন আশ্রয়হীন পরিবারের জন‍্যে বসবাসের জায়গা দান ও ঘর তৈরি করে দিয়েছেন
৫। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহযোগিতা করে আসছেন
৬। দরিদ্র পরিবারের সন্তানদের সুশিক্ষিত করতে তাদের শিক্ষার খরচ বহন করে আসছেন
৭।প্রতি রমজান মাসে ও ঈদুল ফিতরে অসহায় পরিবারের ইফতারের ব্যবস্হা ও ঈদের খুশির জন্য আর্থিক সহযোগিতা করে আসছেন
৮। প্রতি ঈদুল আজহায় অসহায় পরিবারের মানুষের ফ্রি পশু কুরবানির ব‍্যবস্হা করে আসছেন
৯। করোনা মহামারীর কারণে অসহায় সকল পরিবারের ওসমানীনগরে অসংখ‍্য হিন্দু পরিবারের আর্থিক সহযোগিতা করেছেন
১০ । ওসমানীনগর ও বিশ্বনাথে বসবাসরত অসংখ‍্য পরিবারের কাছে বিভিন্ন দুর্যোগ ও বন‍্যায় এবং করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ‍্য সামগ্রী বিতরণ করে আসছেন ।

১৯৯৮ সালে শিক্ষকতা জীবনের সূচনা করেন জামেয়া মুহাম্মদিয়া আরাবিয়া, বিশ্বনাথে। একই বছরের ১৫ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে আল-আমিন ইসলামিক সেন্টার ও পরবর্তীতে আস-সাফা ইসলামিক সেন্টার, নিউইয়র্ক-এ শিক্ষক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি
ইউনাইটেড উলামা কাউন্সিল অব ইউএসএ ইনক.-এর সভাপতি,
ইফতা বোর্ড ইন্টারন্যাশনাল, নিউইয়র্ক-এর মহাসচিব,
বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ ইনক.-এর আজীবন সদস্য,
এবং আই টিভি ইউএসএ, দ্বীন টিভি ইউএসএ, টাইমস টিভি ইউএসএ, ফক্স নিউজ, পিবিএস নিউজ, চ্যানেল ১৩ ও সিলেট ডাইরেক্টসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় মিডিয়ার ইসলামি আলোচক ও উপদেষ্টা।
এছাড়াও তিনি নিউইয়র্ক সিটির রেজিস্টার্ড কাজী, চাপ্লেন নিউইয়র্ক স্টেট, এবং ডিপার্টমেন্ট অফ এডুকেশন, নিউইয়র্ক-এর ইন্সপেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ প্রবাসজীবনে ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবায় অবদান রেখে আসা এই আলেম এবার দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে মাঠে নেমেছেন—বিশ্বনাথ–ওসমানীনগরের উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন