editor
প্রকাশিত: 7:37 PM, October 9, 2025
সিলেট-৩ আসনে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন মো. আমিনুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে সিলেট-৩ আসনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
আগামীতে গণঅধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গণঅধিকার পরিষদ আজ একটি গণআন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। আমি বিশ্বাস করি, এই দলের আদর্শই পারে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফিরিয়ে আনতে। তাই আমি দলের মনোনয়ন প্রত্যাশা করছি, যেন জনগণের পাশে থেকে সত্যিকার অর্থে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিতে পারি।
তিনি আরও বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের কোনো বিষয় নয়; এটি জনগণের সেবা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি অঙ্গীকার। আমি যদি মনোনয়ন পাওয়ার সুযোগ পাই, তাহলে এলাকার প্রতিটি মানুষকে সাথে নিয়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। গণঅধিকার পরিষদের পতাকা হাতে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমঅধিকারের বাংলাদেশ গড়ে তুলতে পারবো এটাই আমার দৃঢ় বিশ্বাস।
উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও তিনি সমাজিক সংগঠনের পাশে থেকে সমাজের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন