editor
প্রকাশিত: 7:49 PM, April 10, 2025
যুক্তরাজ্যে অবস্থানরত জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের মধ্যে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীগঞ্জ ইউকে অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (০৯ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোম্পানীগঞ্জ উপজেলা এবং রানার্স আপ হয় গোয়াইনঘাট উপজেলা।
উক্ত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম নিজেকে একজন সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ হিসেবে উপস্থাপন করে বলেন, শত ব্যস্ততার মাঝেও সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীরা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেছেন। এরকম সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, বিগত দিনগুলোতে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর ছিল অবহেলিত। ক্ষমতাসীনরা কেবল তাদের আখের গুছিয়েছে, এ জনপদের উন্নয়নে কোন পদক্ষেপ নেয়নি। অথচ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদের রয়েছে অপার সম্ভাবনা। দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের অবকাঠামো ও পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষার প্রসার, বেকারত্ব নিরসনসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো। তিনি সিলেট ৪ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল রশিদ সেলিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু সুফিয়ান ডালিম, কমিউনিটি নেতা আশরাফ গাজী, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি শহীদুর রহমান, কমিউনিটি নেতা এনামুল হক, টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন সভাপতি মিছবাহ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন