admin
প্রকাশিত: 4:41 PM, October 6, 2025
কানাইঘাট প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন (চাকসু) নির্বাচনী মাঠে ঝড় তুলেছেন। প্রতিদিন দলের নেতাকর্মীদের নিয়ে কানাইঘাট এবং জকিগঞ্জের হাট-বাজার থেকে শুরু করে পাড়া মহল্লায় সভা-সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠকের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করছেন মামুন রশিদ মামুন (চাকসু)। প্রচারনায় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্পৃক্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনটি বিএনপির চেয়ার পার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনায় অনেকটা এগিয়ে রয়েছেন মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন।
স্বাধীনতার পরবর্তী সিলেট-৫ আসনে ১৫ ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচনে একবার ধানের শীষ নিয়ে আব্দুল কাহির চৌধুরী জয়লাভ করলেও এ আসন থেকে এখন পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির কোন প্রার্থী জয়লাভ করতে পারেনি। বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মরহুম আবুল হারিছ চৌধুরীর দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। এছাড়া একবার জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করে মতিন চৌধুরী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করে এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাও. উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। তবে এক সময় কানাইঘাট ও জকিগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল ছিল, যার কারনে সিলেট-৫ আসন থেকে বিএনপির প্রার্থী জয়লাভ করতে পারেননি বলে দলের নেতাকর্মীরা জানালেও বর্তমানে কানাইঘাট ও জকিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত শক্তিশালী। দলের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছেন। যদিও সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা প্রায় হাফ ডজন। দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং ও লবিং থাকলেও দুর্দিনে কানাইঘাট ও জকিগঞ্জের বিএনপির কান্ডারী তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করে আজকের অবস্থানে যিনি নিয়ে এসেছেন নব্বই এর সৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন নেতাকর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন। তারা মনে করেন যেভাবে মামুনুর রশিদ মামুন নির্বাচনী মাঠে প্রতিদিন প্রচার-প্রচারনা ও গণসংযোগ, সভা-সমাবেশের মধ্য দিয়ে দলের নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের মধ্যে গণজোয়ার সৃষ্টি করেছেন তাকে এ আসন থেকে বিএনপির মনোনয়ন দেয়া হলে এবারের নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। তবে নেতাকর্মীরা বলেন, আগের অনেক নির্বাচনে জোটের কারনে বিএনপি বলির পাঠার শিকার হয়েছে। এবারের নির্বাচনে ধানের শীষকে তারা কোন জোটের প্রার্থীকে বন্ধক দিতে চান না। সিলেট-৫ আসনে জনমত যাচাই-বাছাই করে বিএনপি থেকে যে কাউকে ধানের শীষ প্রতীক দেয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ হাইকমান্ডের দৃষ্টি কামনা করেছেন নেতাকর্মীরা।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে ধানের শীষকে বিজয়ী করতে তিনি দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠে দলের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। দলের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে নির্বাচনী মাঠে তৎপর থেকে নেতাকর্মীদের সংগঠিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। সিলেট-৫ আসন আর কাউকে বিএনপি বর্গা দিতে চায়না। এ আসনের ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যেখানে যাচ্ছেন নেতাকর্মী সহ সকল মহলের স্বতঃস্ফুর্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন বলে জানান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে