editor
প্রকাশিত: 11:14 AM, September 30, 2026
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অদূরেই নগরীর প্রধান সড়ক ও ফুটপাতগুলো এখন ভাসমান হকার এবং ব্যবসায়ীদের পসরায় সংকুচিত। বারবার লোকদেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুক্ষণের মধ্যেই ফের তা বেদখল হয়ে যাচ্ছে। এতে বাধ্য হয়ে পথচারীদের মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে, যা নগরজুড়ে তীব্র যানজটের পাশাপাশি বাড়িয়ে দিচ্ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি।
নগরীর ব্যস্ততম এলাকা বন্দরবাজার, সোনালী ব্যাংকের বিপরীত পাশ, আম্বরখানা পয়েন্ট, সাপ্লাই রোড এবং আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ফুটপাত পেরিয়ে সড়কের অনেকাংশ এখন অস্থায়ী দোকানের দখলে। কোথাও পসরা সাজিয়ে বসেছেন ভাসমান হকার, আবার কোথাও স্থায়ী দোকানগুলোর বাড়তি মালামাল ও সরঞ্জাম এনে রাখা হয়েছে ফুটপাতে।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে অভিযান পরিচালনা করলেও তা স্থায়ী কোনো সুফল আনছে না। প্রশাসন চলে যাওয়ার পরপরই হকাররা পুনরায় আগের জায়গায় ফিরে আসেন।
বন্দরবাজার এলাকার নিয়মিত পথচারী মাছুম বলেন, একটি ফুটপাত বন্ধ হলে তার প্রভাব পুরো সড়কে পড়ে। মানুষ যখন বাধ্য হয়ে মূল সড়কে নামেন, তখন যানবাহনের গতি কমে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়।
ব্যারিস্টার মো: আবুল ফজল চৌধুরী এ বিষয়ে বলেন, শুধুমাত্র সাময়িক উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত পথচারীবান্ধব রাখা সম্ভব নয়। অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত নজরদারি, পুনর্দখল ঠেকাতে আইনগত ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
নগরীর ব্যস্ত সময়ে বিশেষ করে স্কুল-কলেজ ছুটির মুহূর্তে কিংবা অফিস চলাকালে ফুটপাত দখলের নির্মম মাশুল গুনতে হয় সাধারণ মানুষকে। নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি মারাত্মক ঝুঁকি তৈরি করছে। একটু অসতর্ক হলেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। একদিকে যানবাহনের দীর্ঘ সারি, অন্যদিকে সড়কে পথচারীদের বিপজ্জনক চলাচলÑদুয়ে মিলে পুরো নগর পরিবহনে সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা।
নগর পরিকল্পনাবিদ ও সচেতন নাগরিকদের মতে, ফুটপাত দখলের সঙ্গে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকার প্রশ্নটিও যুক্ত। ফলে শুধুমাত্র উচ্ছেদ করে এ সমস্যার স্থায়ী সমাধান আসবে না।
হকারদের জন্য নির্দিষ্ট ‘হকার জোন’ নির্ধারণ, সময়ভিত্তিক ছুটির বাজার (হলিডে মার্কেট) চালু কিংবা বিকল্প স্থান বরাদ্দের মাধ্যমে একদিকে যেমন হকারদের জীবিকা রক্ষা সম্ভব, অন্যদিকে ফুটপাতও পথচারীদের জন্য উন্মুক্ত রাখা সম্ভব হবে। তবে এর জন্য সিসিক, প্রশাসন, ব্যবসায়ী ও হকার নেতাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ফুটপাত পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করতে নগরবাসী ৮ দফা দাবি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও দখল চিহ্নিতকরণ। নিয়মিত সমন্বিত অভিযান পরিচালনা। পুনর্দখল ঠেকাতে স্থায়ী মনিটরিং টিম গঠন। হকারদের জন্য বিকল্প ও নির্ধারিত স্থানের ব্যবস্থা। ফুটপাতে নির্মাণসামগ্রী ও মালামাল রাখার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। পথচারীদের নিরাপদ চলাচল সুনিশ্চিত করা। অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করা। সুনির্দিষ্ট ও স্থায়ী নীতিমালার ভিত্তিতে ফুটপাত ব্যবস্থাপনা।
সিলেট একটি পর্যটন, চিকিৎসা ও শিক্ষাকেন্দ্রিক গুরুত্বপূর্ণ নগরী। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের যাতায়াত। নগরবাসীর প্রত্যাশা সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসন সাময়িক অভিযানের বৃত্ত থেকে বেরিয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নেবে, যাতে পথচারীরা নিরাপদে ফুটপাতে হাঁটতে পারেন।
5 সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
5 প্রায় ৩০০ শিক্ষার্থীকে সনদ প্রদান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হেক্সাস গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক,
8 যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। 6 মঙ্গলবার (২৯
7 ২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে
1 বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন
4 শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি
5 স্টাফ রিপোর্টার: 3 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই বাছায়ের পূর্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নয়। 7 আজ (বুধবার,