editor

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

সিসিকের ২৫নং ওয়ার্ডের আলোচনায় কাউন্সিলর প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল

4

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আলোচনার শীর্ষে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী কামাল হাসান জুয়েল। তিনি দীর্ঘদিন যাবদ রাজনীতির পাশাপাশি সমাজিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তিনি মানবসেবার মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণের ফলে জনসম্মুখে কামাল হাসান জুয়েলের নাম এখন বেশ আলোচনায়।

কামাল হাসান জুয়েল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য, দক্ষিণ সুরমা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

4

জনাসাধারণ বলেন, অতীতে এই ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। বিগত ১৭ বছর বিএনপির কোন শক্তিশালী ক্যান্ডিডেট এই ওয়ার্ডে ছিলেন না। কামাল হাসান জুয়েল ২৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন তরান্বিত হওয়ার পাশাপাশি জনগণ সেবা পাবেন।

জানা যায়, ১৯৯৮ সাল থেকে লন্ডন সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের মাধ্যমে গরীব দুখী অসহায়দের মধ্যে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা চালিয়ে যাচ্ছেন। এই সংগঠনের জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করছেন কামাল হাসান জুয়েল। তাছাড়া পারিবারিকভাবেও রমজান মাসে ঈদ, বন্যা, শীতকাল, করোনাকালীন সময়ে বহিঃবিশ্বে দক্ষিণ সুরমার সবাইকে নিয়ে গঠন করা হয় সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড। এই সংগঠনের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন জুয়েল। এই ফোরামের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া, ফ্রি ঔষধ, অসুস্থ রোগীদের ও পরিবারকে খাদ্যসামগ্রী, সেনিটাইজেশন সরবরাহ, সচেতনতামূলক লিফলেট, নগদ আর্থিক সাহায্য সিলেট বিভাগ জুড়ে চালানো হয় মানবিক কার্যক্রম।

4

এছাড়াও পারিবারিক চ্যারিটির মাধ্যমে টিউবয়েল স্থাপন, অসহায়দের ঘরবাড়ি সংস্কার, কন্যা দায়গ্রস্ত পিতাকে আর্থিকভাবে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমেও কামাল হাসান জুয়েল গরিব ও অসহায়দের সহযোগিতার মাধ্যমে অসংখ্য মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। যা এখন চলমান রয়েছে। বন্ধুদের অরাজনৈতিক সংগঠন ‘সুরমা পারের আড্ডার’ মাধ্যমে কামাল হাসান জুয়েল অসংখ্য মানবিক কাজ করেছেন। উচ্চশিক্ষিত ও মানবিক গুণাবলী সম্পন্ন কামাল হাসান জুয়েলের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক ইতিহাস রয়েছে।

8

রাজনীতির মাঠে মেধাবী দক্ষ সংগঠক কামাল হাসান জুয়েলের শীর্ষস্থানীয় নেতৃত্বের সাথে ঘলিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়াও সরকারের মন্ত্রী এমপিদের সাথে রয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত হৃদ্রতা পূর্ণ সম্পর্ক। তিনি যদি কাউন্সিলর নির্বাচিত হন তাহলে এই ওয়ার্ড সিলেটের মধ্যে ব্যতিক্রমী ও মডেল হিসাবে রূপান্তরিত হবে।

আলাপকালে কামাল হাসান জুয়েল বলেন, মানবসেবা ও কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের সেবা করে যাচ্ছি। সিসিকের ২৫নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হবো। জনগণ আমাকে মূল্যায়ন করে ভোট দিয়ে বিজয়ী করলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম তরান্বিত এবং মানুষের খুব কাছে থেকে সেবা করে যাবো ইনশাআল্লহ।

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

5 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

4 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

8 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

6 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
6