editor
প্রকাশিত: 12:13 PM, August 9, 2026
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার পটপরিবর্তনের সাথে সাথে দল বদলের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
মূল বাড়ি কুমিল্লায় হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শাহপরান ও টিলাগড় এলাকা কেন্দ্রিক প্রভাব বিস্তার করে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা।
অনুসন্ধানে জানা যায়, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রুহেল আহমদের অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন সাইদুর রহমান। টিলাগড় গ্রুপের ছত্রছায়ায় থেকে তিনি সিসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব খাটাতেন।
গত ৫ আগস্ট সরকার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও হামলায় সক্রিয় সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে সিলেট মহানগরীর একাধিক থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিসিকের ১২, ২৫, ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকার সুযোগে ঠিকাদারদের জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন কনস্ট্রাকশন ফার্মের পাওনা বিল দ্রুত ছাড় করে দেওয়ার নামে তিনি মোটা অঙ্কের কমিশন বাগিয়ে নেন। টাকা না দিলে সিসিকের কোনো ফাইলেই তার সই মিলত না বলে একাধিক ভুক্তভোগী ঠিকাদার অভিযোগ করেছেন।
এছাড়াও, অফিসে এসে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই তিনি চম্পট দেন বলে জানা গেছে। কর্মস্থল ফাঁকি দিয়ে তিনি কাজ করেন নিজের সুবিশাল গরুর খামারে। মাঠপর্যায়ের কাজের তদারকি থেকে শুরু করে শ্রমিকের বকেয়া পরিশোধে তার মারাত্মক অবহেলা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, সাইদুরের দুর্ব্যবহার ও মজুরি আটকানোর বিভিন্ন কৌশলে তারা অতিষ্ঠ।
সিসিকের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও গত কয়েক বছরে অবৈধ উপায়ে অর্জিত টাকায় ফুলেফেঁপে উঠেছেন সাইদুর রহমান। সিলেটের খাদিম এলাকায় বিশাল জায়গা জুড়ে গড়ে তুলেছেন আধুনিক গরুর খামার এবং নির্মাণ করেছেন বিলাসবহুল বাড়ি। স্বল্প সময়ে এত বিপুল সম্পদের মালিক হওয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষমতার পালাবদলের সাথে সাথেই কৌশল বদলেছেন এই বিতর্কিত কর্মকর্তা। ৫ আগস্টের পূর্বে বিভিন্ন স্থানে দাপট দেখিয়ে নিজেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের লোক দাবি করলেও, সরকার পতনের পর রাতারাতি সুর বদলে এখন বিএনপি নেতা এহসানুল হক মিলনের অনুসারী বলে পরিচয় দিচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ টি এম সাইদুর রহমান মুঠোফোনে সব অভিযোগ অস্বীকার করেন। তবে দায়িত্ব পালনের সুবাদে স্থানীয় সাবেক আওয়ামী লীগ কাউন্সিলর রুহেলের সাথে সুসম্পর্কের কথা স্বীকার করেন তিনি।
1 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া
5 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়
7 গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে বিদেশে
1 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র
5 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক
1 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার
4 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০
3 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, অবৈধ সম্পদ