editor
প্রকাশিত: 3:57 PM, June 7, 2026
আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডক্টর এম এ মোশতাক।
তিনি ১৯৬৫ সালে সিলেট জেলার ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার চরচন্ডী গ্রামে জন্মগহন করেন তিনি এক সভ্রান্ত ও সমাজসেবা মুখী পরিবারে বেড়ে ওঠা। পিতা মরহুম আলহাজ্ব আব্দুর রউফ দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান জনপ্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন। মাতা মরহুমা পেয়ারা বেগম ছিলেন নীরব প্রেরণা যার সহানুভূতি ও উৎসাহ সমাজসেবার বীজ বপন করে সন্তানের হৃদয়ে।
ডক্টর এম এ মোশতাক কেবল রাজনীতির মানুষ নন তিনি সচেতন গণমাধ্যম কর্মীও। প্রবাস বার্তা টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক, পিবি২৪ অনলাইন টিভি, চ্যানেল এস গ্রেটার ম্যানচেস্টার ও এটিএন বাংলায় তার কাজ প্রবাসী কমিউনিটির কথা তুলে ধরেছে বৃহত্তর পরিসরে। যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং সমাজসেবামূলক সংগঠনে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি ডক্টর এম এ মোশতাক পরিচালক অ্যাকশন টুগেদার, নির্বাহী পরিচালক ও প্রশিক্ষক টাইগার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন টিআইএ, প্রতিষ্ঠাতা পরিচালক হাইড ক্রেডিট ইউনিয়ন, প্রতিষ্ঠাতা পরিচালক হাইড মিলেনিয়াম ট্রাস্ট, আহ্বায়ক প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও আহ্বায়ক বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ।
তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। ডক্টর এম এ মোশতাক বলেন, সিলেট পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।”তিনি আরও বলেন, সিলেট সিটির মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, সহ বাজারের যানযট নিরসন, জলাবদ্ধতা দূরকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে।
স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা ডক্টর এম এ মোশতাক দীর্ঘদিনের চর্চারই প্রতিফলন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে।এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় তিনি বলেন, নিজের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, পৌরবাসীর সেবা করা এবং সিলেট সিটিকে একটি আধুনিক ‘মডেল সিটি’ হিসেবে উপহার দিতে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। যদি সিলেট পৌরবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেন। তবে আমি কথা দিচ্ছি আমার প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব,ইনশাআল্লাহ। তার এই প্রার্থিতার ঘোষণায় পুরো পৌর এলাকায় সাধারণ ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে