editor

প্রকাশিত: 11:55 AM, October 17, 2026

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আজমল বক্ত চৌধুরী সাদেক

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আজমল বক্ত চৌধুরী সাদেক

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন একক প্রার্থীকে সামনে রেখে মাঠে কাজ করে যাচ্ছে, ঠিক তখনই উল্টো চিত্র দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি)।

নির্বাচনে প্রার্থিতা নিয়ে দলটিতে দীর্ঘ হচ্ছে মনোনয়নপ্রত্যাশীদের তালিকা। একাধিক হেভিওয়েট প্রার্থী যার যার অবস্থান থেকে মাঠ চষে বেড়াচ্ছেন এবং দলীয় নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন। এ অবস্থায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নতুন করে জোর আলোচনায় উঠে এসেছে অভিজ্ঞ ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব আজমল বক্ত চৌধুরী সাদেকের নাম।

সিলেটের স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ আজমল বক্ত চৌধুরী সাদেকের রয়েছে এক বিশাল রাজনৈতিক ভিত্তি এবং অনুগত কর্মী-সমর্থক বাহিনী। ছাত্ররাজনীতি থেকে শুরু করে মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বের বিভিন্ন ধাপে দায়িত্ব পালন করা এই নেতা মাঠপর্যায়ের আন্দোলন-সংগ্রামে সবসময়ই সামনের সারিতে ছিলেন। ফলে সিসিক নির্বাচনে মেয়রের পদে তাঁর প্রার্থিতার গুঞ্জন তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।রাজনৈতিক জীবনবৃত্তান্ত পর্যালোচনা করলে দেখা যায়, সাদেকের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রদলের মাধ্যমে। তিনি ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এবং পরবর্তীতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সিলেট জেলা ছাত্রদলের কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সময় কেন্দ্রে ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও হাবিবুন নবী খান সোহেলের মতো শীর্ষ ছাত্রনেতারা দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন, যখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন হাবিবুন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক ছিলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু।

ছাত্ররাজনীতির পাঠ চুকিয়ে মূল দল বিএনপিতেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সিলেট মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান, যেখানে সভাপতি ছিলেন আরিফুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক ছিলেন নাসিম হোসাইন। এরপর ২০০৯ সালে গঠিত সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ড. শাহরিয়ার হোসেন চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট নোমান মাহমুদের সঙ্গে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে এম এ হক ও আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বাধীন কমিটিতে তিনি পুনরায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

দলের সংকটময় মুহূর্তগুলোতে নেতৃত্বের পরীক্ষা দিয়ে আজমল বক্ত চৌধুরী সাদেক নিজের অবস্থান আরো সুদৃঢ় করেন। ২০১৪ সালের নভেম্বরে গঠিত আহ্বায়ক কমিটিতে তিনি সিনিয়র সদস্য হিসেবে যুক্ত হন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মহানগর বিএনপির সম্মেলনে নাসিম হোসাইন সভাপতি ও বদরুজ্জামান সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, সাদেক দলের সিনিয়র ১ম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে এবং দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি ২০১৮ সালে দু’দফায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় তিনি আবারো দীর্ঘ মেয়াদে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করেন।

রাজনীতি করতে গিয়ে নানা রাজপথের লড়াই-সংগ্রাম ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে এই নেতাকে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে তিনি গ্রেফতার হন এবং টানা ১১ মাস কারাবরণ করেন। বর্তমানেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সাথেও বিভিন্ন মামলায় তাঁকে আসামীর তালিকায় যুক্ত হতে হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে আদালতের হাজিরা দিতে গিয়ে তিনি আবারো গ্রেফতার হন এবং কারাগারে যান। তৎকালীন সময়ে কারাগারে তাঁকে দেখতে যান বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য জননেতা মোহাম্মদ শাহজাহান সহ জাতীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, জেল-জুলুম সহ্য করা এবং সাংগঠনিক দক্ষতা প্রদর্শনের কারণে স্থানীয় রাজনীতিতে সাদেকের একটি আলাদা ভাবমূর্তি তৈরি হয়েছে। সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং তৃণমূলের বিরাট কর্মী বাহিনীর সমর্থনের ওপর ভর করে সিসিক নির্বাচনে মেয়র পদে আজমল বক্ত চৌধুরী সাদেক এখন বিএনপির ভেতরের ও বাইরের রাজনীতিতে অন্যতম শক্তিশালী ও আলোচিত এক নাম।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সিলেটে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা নিরসনে সরকারের উদ্যোগ তুলে ধরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপসমূহ জনগণের সামনে তুলে ধরতে সিলেট নগরীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের অন্তর্ভুক্ত ৪২টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শ্রমিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মরহুম তেরাব আলী লিটন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জিশিস

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কলেজের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্বাস্থ্যসেবায় দক্ষ ও মানবিক স্বাস্থ্যকর্মী গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাতৃসেবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) কলেজের উদ্যোগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক