editor
প্রকাশিত: 9:36 PM, November 24, 2021
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বকস লিপন এর সাথে সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৪ নভেম্বর বুধবার দুপুরে নগর ভবনের হলরুমে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত মেয়র এর কাছে শ্রমিক হয়রানী সহ বিভিন্ন দুঃখ-কষ্ট, অভিযোগ তুলে ধরেন। মেয়র ধৈয্য সহকারে তাদের অভিযোগগুলো শুনেন। এ সময় ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বকস লিপন বলেন, ব্যাটারি চালিত রিক্সা মালিক ও শ্রমিকদের কোন ক্ষতি আমরা চাই না। কিন্তু হাইকোর্টের নির্দেশকে সম্মান করে নগরীতে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। বর্তমানে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ওমরা পালনে সৌদী আরব রয়েছেন। তিনি আসার পর মালিক-শ্রমিকদের পরিবারের উপার্জনের স্বার্থে বিষয়টি নিয়ে আলোচনা করবো।
মতবিনিময় কালে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। উপস্থিত ছিলেন রিক্সা মালিক আব্দুস সুবহান, শফিক মিয়া, আনিসুর রহমান খান, হাবিবুর রহমান, শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনাই, আব্দুল কুদ্দুস, আরাফাত আহমদ, আব্দুল গণি, ইদ্রিস আলী, শহীদুল ইসলাম, জসিম উদ্দিন, নুরুল ইসলাম, সোহেল আহমদ, আজিজুর রহমান, খায়রুল ইসলাম, মজনু মিয়া, মসু মিয়া, আব্দুল আহাদ, আমিনুল ইসলাম প্রমুখ।
মতবিনিয়মকালে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ব্যাটারী চালিত রিক্সার সাথে সিলেট মহানগরীর প্রায় ১৫-২০ হাজার মানুষ জড়িত। হঠাৎকরে ব্যাটারী চালিত রিক্সা বন্ধ করে দিলে মানুষগুলো বেকার হয়ে পড়বে। দরিদ্র মানুষগুলি বেকার হয়ে গেলে তারা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশের অন্যান্য জেলায় অবাধে চলাচল করলেও সিলেটে ব্যাটারি চালিত রিক্সা চলাচল করতে পারছেন। নেতৃবৃন্দ মানবিক দিক ও বয়বৃদ্ধ চালকদের কথা চিন্তা করে নগরীর ব্যাটারী চালিত রিক্সা চলাচলের অনুমোদন দেয়ার জন্য সিসিক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়