admin
প্রকাশিত: 9:39 PM, October 6, 2025
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণের জন্যই বিএনপির রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৫ আগস্টের পর দলের প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবে।
তিনি বলেন, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের বিএনপির ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব। এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের সহায়ক।
তিনি সোমবার (৬ অক্টোবর) ১৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তোপখানা, কাজির বাজার, মোগলটুলা ও তালতলা এলাকার পাড়া কমিটির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব।
আরও উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান সুহেল, মহানগর ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সহ-সভাপতি ইকবাল হাসান, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সহসভাপতি মুহিবুল আলম, ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, আব্দুর রহমান, নাজির হোসেন ভূট্রো, মো. হেলাল মিয়া, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন