editor

প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

সুদের ব্যবসায় বিয়ানীবাজার কানায় কানায় পরিপূর্ণ..

সুদের ব্যবসায় বিয়ানীবাজার কানায় কানায় পরিপূর্ণ..

2

শমসের আলম

বিয়ানীবাজারে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে জমজমাট সুদের ব্যবসা চলছে । এসব প্রতিষ্ঠান সম্পর্কে না জেনে , না বুঝে জনসাধারণকে সুদে মাথা ঢুকানো কোনভাবেই ঠিক নয় ।

‘আগামী প্রজন্ম’ সংবাদ মাধ্যমে জানা যায় ,সিলেট সেভিংস এন্ড ক্রেডিট সিএস লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠান ঋণ দেয়ার নাম করে জনগনের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উদাও হয়ে গেছে ।

ব্যাংক ছাড়া কোথাও লাভের আশায় টাকা ডিপোজিট রাখা সঠিক নয় । চিন্তার হিসাবে ভুল করলে অবশেষে কাঁদতে কাঁদতে কুল কিনারা পাওয়া যায় না ।

বিয়ানীবাজারে যত্রতত্র সমবায় সমিতির নামে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে । নামমাত্র ক’টি প্রতিষ্ঠান বাদে বাকী গুলোতে চলছে অবৈধ ও অনিয়মতান্ত্রিক ভাবে রমরমা সুদের ব্যবসা ।

2

সমবায় আইন সম্পর্কে যা জানা যায়, এস আর ও নং ৩১-আইন/২০০৪-সমবায় সমিতি /আইন -২০০১এর ৪৭ নং ধারার ৮৮ অনুচ্ছেদ এর প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে সমবায় সমিতির ২২ নং ক্রমিক-এ সঞ্চয় ও ঋণদান সমিতি সম্পর্কে বলা হয়েছে —-

এসব সমিতির প্রাথমিক উদ্দেশ্য হল নিজস্ব সম্পদ বৃদ্ধির মাধ্যমে তহবিল সৃষ্টি করা এবং উহা হইতে সদস্যগনকে ধার প্রদানের ব্যবস্থা করা ।

স্থানীয় জনমতের ভিত্তিতে জানা যায় শতকরা ২৫ থেকে ৩০% হারে সুদ আদায়সহ বার্ষিক মেয়াদের পরিবর্তে মাসিক মেয়াদে সুদাসল সহ কিস্তি আদায় করা হচ্ছে।

4

স্থানীয় সহজ সরল মানুষ এনজিওর আদলে গড়া এসব সমিতির খপ্পরে পড়ে অতিরিক্ত সুদ ও স্বল্প সময়ে ঋণ পরিশোধের ফলে পুঁজি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছেন।

আবার ঋন দেয়ার লোভ দেখিয়ে অনেক প্রতিষ্ঠান সাধারনের টাকাপয়সা জমা নিয়ে হঠাৎ উদাও হয়ে যায় । মাথায় হাত দিয়ে তখন হায় হায় করা ছাড়া আর কিছু করার থাকে না।

সমবায় সমিতি হিসেবে রেজিস্ট্রেশন নেয়া এসব চতুর সমবায় সমিতিগুলো সমিতির নিয়মকানুন ও আইন কানুনের ধারে কাছেও থাকে না ।

সমবায়ের রেজিস্ট্রেশন নিয়ে সুদের রমরমা ব্যবসা করার লক্ষ্যেই নাকি স্থানীয় সমবায় কর্মকর্তা ও প্রশাসনকে ম্যানেজ করে এসব সমিতি সুদ লেনদেন করছে ।

সমবায় অফিস কোন পদক্ষেপ না নেয়ায় গ্রাহকরা প্রতারণার শিকার হচ্ছেন এবং অতিরিক্ত সুদ প্রদানের মাধ্যমে সর্বস্বান্ত হচ্ছেন।

এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও বাবু জগন্নাথ গোস্বামীর সাথে কথাবলে অনেককিছু জানাযায়।

বাবু জগন্নাথ গোস্বামী জানান , একমাত্র সদস্য ছাড়া কাউকে ঋণ দেবার নিয়ম নেই এবং কেবলমাত্র সমিতির সদস্য তার কেনা শেয়ারের ৪০ গুন পর্যন্ত ঋণ নিতে পারবে ।

বানিজ্যিক ব্যাংকের মত সমবায় সমিতি কোন টাকা ডিপোজিট রেখে সুদ দেয়া সরকারী অার্থিক প্রতিষ্ঠানের সাথে সাংঘর্ষিক ; যা সম্পুর্ন বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও জানান, একটা সমিতি কোন ভাবেই আইনের বাইরে পরিচালিত হতে পারে না। তারা নিজস্ব পরিবারে সদস্য নিয়ে কমিটি গঠন করে আইন বহির্ভূত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অথচ পরিদর্শনে গেলে সবকিছু ঠিকঠাক দেখা যায় ।

এদের অনেককে জেলা অফিস রেজিস্ট্রেশন দেয়ায় তারা কোনো হস্তক্ষেপ করতে পারেন না। তবে এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

7

লেখকঃ শমসের আলম 

8

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

6 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

1 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

5 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

6 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

8 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

4 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

7 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
6