editor
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বৌলা গ্রাম নিবাসী তাহমিনা বেগম নামের একজন নারীর জায়গা দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৌলা নিবাসী তাহমিনা বেগম এর মৌরসি সূত্রে পাওয়া সাড়ে ৩ শতক ভূমি স্থানীয় বাজার সংলগ্ন হওয়ায় এতে ভূমি খেকোদের নজর পড়ে। গতকাল সোমবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় একদল ভূমিখেকো উক্ত জায়গা দখলের উদ্দেশ্যে “বৌলা যুব সংঘ” নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেয়। খবর পাওয়া মাত্র জমির মালিক তাহমিনা বেগম জায়গাতে উপস্থিত হয়ে সাইনবোর্ড অপসারণ করার উদ্যোগ নিলে স্থানীয় শিবির নেতা ইমরান উদ্দিন তালুকদার সহ আরো কয়েকজন লোক তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন এবং তাকে বেপর্দা মহিলা বলে গালিগালাজ করেন। বিধবা নারী একা একা কেন বাজারে আসে এনিয়ে তারা তাকে কটুক্তি করে৷ পরে মানুষজন জড়ো হলে ইমরান গং-রা চলে যায়৷
তাহমিনা বেগম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান স্থানীয় জামায়াত নেতা রাকিব উদ্দিন তালুকদারের ইন্ধনে তার ছেলে ইমরান উদ্দিন তালুকদার ও তার সাঙ্গপাঙ্গরা এহেন কর্মকাণ্ড করেন৷
এব্যাপারে জামায়াত নেতা রাকিব উদ্দিন তালুকদার এর সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ছেলে ইমরান উদ্দিন তালুকদারকে ফোন করলে তিনি ফোন ধরেন, সাংবাদিক পরিচয় শোনার পর তিনি ফোন কেটে দেন৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার কোনো সুষ্ঠু সমাধান হয়নি বলে জানা গেছে৷
1 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
4 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
6 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
6 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
4 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
6 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
8 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
1 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে