editor

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সুনামগঞ্জের ৫টি আসনে ৮৯টি ভোটকেন্দ্র অতিঝুঁকিপূর্ণ

সুনামগঞ্জের ৫টি আসনে ৮৯টি ভোটকেন্দ্র অতিঝুঁকিপূর্ণ

1

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের ১২ উপজেলার মধ্যে ৯ উপজেলায় মোট ৮৯টি অতি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলায় রয়েছে ১৫৭টি দুর্গম কেন্দ্র ও ২৪২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

নির্বাচন কমিশনের উপজেলা ওয়ারী ভোটকেন্দ্রের সার্বিক তথ্য অনুযায়ী, সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, সুনামগঞ্জ-৪ আসনের বিশ্বম্ভরপুর এবং সুনামগঞ্জ-৫ আসনের দোয়ারাবাজার উপজেলায় কোনো অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই।

4

সুনামগঞ্জ-১ আসন: সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর ও ধর্মপাশা) আসনের চার উপজেলার মধ্যে তিন উপজেলায় মোট ৩৮টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ধর্মপাশা উপজেলায় ১৬টি, মধ্যনগর উপজেলায় ১২টি এবং তাহিরপুর উপজেলায় ১০টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জামালগঞ্জ উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র না থাকলেও রয়েছে ৯টি দুর্গম ও ১২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

3

সুনামগঞ্জ-২ আসন: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের দুই উপজেলায় ১২টি অতি ঝুঁকিপূর্ণ, ৩০টি দুর্গম ও ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। দিরাই উপজেলায় ৭টি এবং শাল্লা উপজেলায় ৫টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। সুনামগঞ্জ-৩ আসন: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় রয়েছে মোট ২০টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ১৪টি দুর্গম এবং ৫৯টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র।

সুনামগঞ্জ-৪ আসন: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সুনামগঞ্জ সদর উপজেলায় ১০টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও বিশ্বম্ভরপুর উপজেলায় কোনো অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তবে সেখানে ১টি দুর্গম ও ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

3

সুনামগঞ্জ-৫ আসন: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ছাতক উপজেলায় ৯টি অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। দোয়ারাবাজার উপজেলায় অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র না থাকলেও রয়েছে ১০টি দুর্গম ও ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর কাছাকাছি সবসময় ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোবাইল টিম থাকবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ওই কেন্দ্রে পৌঁছানো যাবে। পাশাপাশি এসব কেন্দ্র সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য এবং সশস্ত্র আনসার দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার মধ্যে ৮টি উপজেলা হাওরবেষ্টিত। জেলার পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ২০ লাখ ৮০ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

3

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

অসংখ্য গর্ত ও ভাঙাচোরা রাস্তা: কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন সড়কে সীমাহীন দুর্ভোগ

1 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

সিলেট মহানগর বিএনপির ৫৭ সদস্যের উপদেষ্টা কমিটি অনুমোদন

8 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

জাতি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়: মাওলানা সাদিকুর রহমান

4 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন বর্ষের প্রথম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত

6 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

‘বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ ও প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি’

4 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

3 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

১২নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

3 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

গলায় ক্যান্সারে আক্রান্ত হায়দার আলীর পাশে ‘জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকে’ ও ‘লিগাল রাইটস অর্গানাইজেশন’

5 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে

1
4