editor

প্রকাশিত: 2:13 PM, March 6, 2025

সুনামগঞ্জে আরও চার বিলের মাছ লুট

সুনামগঞ্জে আরও চার বিলের মাছ লুট

4

সিলেটের সময় :: সুনামগঞ্জে হাওরে সরকারিভাবে ইজারা দেওয়া জলমহালে মাছ লুটপাট থামছে না। দিনে-দুপুরে আনন্দ-উল্লাসে প্রকাশ্যে এর আগে ৫ দিনে দিরাই ও শাল্লা উপজেলার ৭ টি জলমহালের কয়েক কোটি টাকার মাছ লুট করার পর বুধবারও দিরাই ও জামালগঞ্জ উপজেলার আরও চারটি জলমহালের প্রায় দুই কোটি টাকার মাছ লুটপাটের অভিযোগ উঠেছে।

জলমহালের ইজারাদাররা জানিয়েছেন, আনন্দ-উল্লাসে হাজার হাজার মানুষ মিলে জলমহালের (বিল বা নদী) মাছ লুট থামছে না। পূর্ব ঘোষণা দিয়ে মাছ লুটপাট করা হলেও আইনশৃংখলা বাহিনীকে জানিয়ে আটকানো যায়নি। হাজার হাজার মানুষের কাছে অসহায় ছিল স্থানীয় প্রশাসন। যদিও সুনামগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (মিডডিয়া) জানিয়েছেন, এসব ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

1

স্থানীয় লোকজন ও বিলের ইজারাদার জানিয়েছেন, বুধবার ভোরে জামালগঞ্জ উপজেলার নাজিমনগর, হাটামারা, দিরাই উপজেলার সিচনি, রফিনগর, মির্জাপুর, বাংলাবাজার ও খাগাউরাসহ আশপাশের গ্রামের কয়েক হাজার মানুষ জামালগঞ্জ উপজেলার হটামারা গ্রামের কাছের আয়লা-ছাগাইয়া বিলে ঢুকে পলো, বিভিন্ন ধরনের জাল ও কুচা দিয়ে প্রায় কোটি টাকার মাছ ধরে নেয়।

এদিকে, বুধবার সকালে দিরাই উপজেলার ধনপুর, চন্দ্রপুর, ভাঙাডহর, বাউশি, সরমঙ্গল, চিতলা, গাঘটিয়া, চরনারচর, ঝাইল্লা, আছিমপুর, কাইলানী গ্রামের কয়েক হাজার মানুষ উপজেলা সদরের পাশের ভরারগাঁও গ্রামের পূর্বপাশের বেতইর নদীর ভরারগাঁও-ঘুফরাঘাট ও বেতইর নদী-সেখামপুর অংশের দুটি জলমহালের মাছ জোর করে ধরে নেয়। এর আগে একই উপজেলার কেজাউরা গ্রামের পাশের বড় মেদী বিলের মাছ লুট করে নেয় কয়েক হাজার মানুষ।

আগাম খবর পেয়ে তিনটি জলমহাল রক্ষা করতে ভোরেই দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসি, স্থানীয় সেনাক্যাম্পের সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত হলেও পরিবেশ-পরিস্থিতির কারণে তা ঠেকাতে ব্যর্থ হন।

নাম প্রকাশে অনিচ্ছুক দিরাইয়ের একটি বড় বিলের ইজারাদারের ব্যবসায়িক অংশিদার বললেন,‘ রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিচ্ছে একটি মহল। সাধারণ মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে বিশাল বিশাল মাছ ধরার লোভ দেখিয়ে গণহারে জলমহালের মাছ লুটপাট করছে। অনেকেই লুটের মাছ বাজারে বিক্রি করছে। এমন লুটপাটের ঘটনায় ক্ষতির মুখে পড়বে জলমহাল ব্যবসা ও সংশ্লিষ্টরা। ’

জামালগঞ্জের আয়লা ছাগাইয়া বিলের ইজাদার নবীনগর মৎস্যজীবী সমবায় সমিতির লি এর সাধারণ সম্পাদক প্রীতুস বর্মণ বলেন,‘ হটাৎ করে গতকাল বুধবার ভোরে জলমহালের আশপাশের দুই উপজেলার ৮-১০ গ্রামের হাজার হাজার মানুষ জোর করে বিলে ঢুকে পড়ে। এসময় পাহারাদাররা ভয়ে দূরে সরে যায়। পলো, বিভিন্ন ধরনের জাল ও কুচা দিয়ে প্রায় কোটি টাকার মাছ ধরে নিয়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি।’

7

বেতইর নদীর ভরারগাঁও-ঘুফরাঘাট জলমহালে ইজারাদার কচুয়া মৎস্যজীবী সমবায় সমিতির লি. এর সভাপতি লংকেশ্বর দাস খোকা জানান, এই বছর বিলটি পাইল (জলমহালে বাঁশ-কাঠা দিয়ে মাছের অভয়ারন্য সৃষ্টি করে মাছের পরিচর্যা করা হচ্ছিল) কিন্তু হটাৎ করে শুনি লুটপাট করা হবে। খবর পাওয়ার পরপরই আমরা ওসি, ইউএনও স্যারকে জানাই। তারা গতকাল ভোরে পুলিশ ও আর্মি নিয়ে গিয়েছিলেন কিন্তু হাজার হাজার মানুষকে আটকানো সম্ভব হয়নি। আমাদের প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়েছে, ক্ষতির প্রায় কোটি টাকা হবে। আমরা এখন কি করব, কার কাছে বিচার চাইব।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,‘ ভান্ডা বিলের ইজারাদার আশংকার কথা জানিয়ে থানায় এসছিলেন, আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। তবে হটামারা গ্রামের কাছে আয়লা-ছাগাইয়া জলমহালে জোর করে মাছ ধরার বিষয়ে ইজারাদার বা অন্য কেউ আমাদের জানায় নি। ’

6

দিরাই উপজেলা নিবার্হী সন্জিব সরকার বললেন,‘ খবর পেয়ে আমরা বুধবার ভোর থেকেই সেনাবাহিনী, পুলিশ ও আনসার নিয়ে তিনটি বিলের মাছ রক্ষার চেষ্টা করেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টার চেষ্টার পরও আমরা ব্যর্থ হয়েছি। হাজার হাজার মানুষ মাছ ধরতে জাল ও প্রাণঘাতি ধারালো অনেক কিছু নিয়ে এসেছিল। এক পর্যায়ে কিছু লোক আমাদের উপর আক্রমন করার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে আমরা সরে আসি। তিনটি বিলের মাঠ লুটের ঘটনায় সংশ্লিষ্টরা লিখিত অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। ’

অতিরিক্তি পুলিশ সুপার মো. জাকির হোসেন (মিডিয়া) বলেছেন,‘ দিরাই ও শাল্লার জলমহালের মাছ ধরার বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা ইজারার সাথে জড়িত তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘জলমহাল থেকে জোর করে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হবে।’

2

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

1   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

5 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
2