editor
প্রকাশিত: 3:45 PM, November 11, 2020
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে গত ২৪ ঘন্টা পর নিখোঁজ স্কুল ছাত্র মাহি ইসলামকে (১২) ফিরিয়ে দিলো এক অটোরিকশা চালক। সে উপজেলার সদর ইউনিয়নের ব্যবসায়িক রফিকুল ইসলামের ছেলে ও তাহিরপুর সরকারি মডেল স্কুলের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। মাহিকে তার বাড়িতে নিয়ে যান বিশ্বরম্ভপুর উপজেলার বাঘবেড় গ্রামের আব্দুর রহিমের ছেলে অটোরিকশা চালক জমির হোসেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় রায়পাড়া বাসা থেকে প্রাইভেট পড়তে গিয়ে সে অটো রিকসা দিয়ে ভুলে প্রথমে আনোয়ারপুর ব্রিজে চলে যায়। ব্রিজ থেকে বালিজুড়ি হয়ে সে পার্শ্ববর্তী বিশম্ভপুর উপজেলার বাঘবেড় বাজারে গিয়ে রাস্তার মধ্যে একাকী কান্নাকাটি করতে থাকে।
একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে অপর এক অটো রিকসা চালক তাকে কান্নাকাটি করতে দেখে তার কাছে গিয়ে পরিচয় জানতে চায়। কিন্ত মাহি ইসলাম তাৎক্ষণিক কোন পরিচয় বা মোবাইল নাম্বার বলতে পারেনি। পরে অটোরিকশা চালক সঙ্গে নিয়ে রাতে তার বাড়িতে রাখে। বুধবার (১১ নভেম্বর) সকালে তার বাড়ী তাহিরপুরে বল্লে অটো রিকসা চালক দুপুর ১টার দিকে অটো রিকসা দিয়ে স্কুল ছাত্রের বাড়িতে নিয়ে এসে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
নিখোঁজ ছাত্রের পিতা রফিকুল ইসলাম বিষয়টি এ বিষয়ে বলেন, বিশম্ভপুর উপজেলার এক অটো রিকসা চালকের সহায়তায় তার একমাত্র ছেলে ফিরে পেয়েছেন তিনি । তিনি বলেন,পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, যার উদাহরণ অটো রিকসা চালক জমির হোসেন ভাই।
তাহিরপুর থানার ওসি মো.আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক অটোরিকশা চালকের সহায়তায় নিখোঁজ স্কুল ছাত্র তার পরিবার ফিরে পেয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে