editor
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুকুরে ডুবে মারা যাওয়া শিশুরা হলো সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের রমজান আলীর মেয়ে রুমা আক্তার (৭), উকিল আলীর মেয়ে পাপিয়া আক্তার (৪)। তারা সম্পর্কে চাচাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ির আঙিনায় একসঙ্গে খেলাধুলা করছিল দুই চাচাতো বোন। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে জাল ফেলে সন্ধান চালিয়ে তাদের পাওয়া যায়।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, বৈঠাখাই গ্রামে পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গ্রামের শোক বিরাজ করছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, একই পরিবারের দুই মেয়েশিশু ডুবে মারা গেছে বলে জানা গেছে। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
3 সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার
6 নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ
2 সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা
7 চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল)
1 সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড
7 বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 4
2 বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর
2 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত বছরের