editor
প্রকাশিত: 3:51 PM, December 1, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জলবায়ু ফান্ডের প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ না করে ব্লক দেখিয়েই অর্থ উত্তোলনের অভিযোগে তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনার তদন্তে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন। গতকাল সোমবার দুই সদস্যের এ টিম সরজমিনে পরিদর্শন করেছে।
দুদকের ততন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে দৈনিক বনিক বার্তা পত্রিকায় বাধ নির্মান না করে কেবল ব্লক দেখিয়ে অর্থ উত্তোলনের বিষয় নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়। এ সঙ্গবাদ দেখে কেউ একজন দুদকের হটলাইন ১০৬-এ ফোন দিয়ে বিষয়টি অভিহিত করে। এ অভিযোগের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল পরিদর্শনে যান দুদক কর্মকর্তারা।
জানা গেছে, প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের ১ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সে হিসেবে ব্লক তৈরি করতে প্রায় কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আবার ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা দেন দুদকের এ এনফোর্সমেন্ট টিম।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, কনস্টেবল তাজুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) মো. শামসুদ্দোহা, উপবিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে