editor
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে পৃথকভাবে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে ও দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁওয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন পলাশ ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সায়েম।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর তারা নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। ছবিতে শুধু তাদের দুজনকেই দেখা গেছে। পরে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে গভীর রাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে।
1 সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস সৌজন্য সাক্ষাৎ করেছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের
3 সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও
3 সিলেটের দক্ষিণ সুরমায় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় সুবিদা বঞ্চিত
2 সিলেটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
7 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের
6 বিদেশ থেকে অবৈধভাবে আনার সময় ১৪ বোতল মদসহ ধরা পড়েছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শুধু মেহজাবীনই নন, এ
6 সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে
8 প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ