editor
প্রকাশিত: 9:59 PM, March 14, 2026
সুনামগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাক্কির হোসেন কামালী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: দিদার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ লে. ক. (অব:) আতাউর রহমান পীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: আতাউর রহমান, মো: আরিফ মিয়া, সাবেক সভাপতি নাসিম হোসাইন, অ্যাডভোকেট রাজ উদ্দিন।
ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক লে. অধ্যাপক মো: মনিরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাউশি উপপরিচালক ড. আব্দুল কাদির, সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, কলেজ পরিদর্শক শেখ মো: নজরুল ইসলাম, প্রফেসর ড. তোফায়েল আহমদ, অধ্যাপক ড. মুশতাক আহমদ, এডভোকেট মো: সিদ্দিকুর রহমান, প্রফেসর আব্দুল মান্নান খান, আ ন ম ওয়াহিদ কনা মিয়া, মো: ফজলুর রহমান, অধ্যাপক অরুণ চন্দ্র পাল, হোটেল পলাশের স্বত্ত্বাধিকারী শেখ ফারুক আহমদ, এস এম আব্দুল হাই পীর, অধ্যক্ষ ছাব্বির আহমদ, অধ্যাপক জমির উদ্দিন, সৈয়দ বদরুল আলম, মো: গোলাম কাদের চৌধুরী, নাদিরা সুলতানা, শাহ মো: হারুন অর রশিদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা বারের সদ্য সাবেক সভাপতি এডভোকেট আছন হক, শেখ আব্দুল লতিফ, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, এনামুল রমিজ তালুকদার, ছাতক সমিতির সাবেক সভাপতি এডভোকটে মাসুম আহমদ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ মো: মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, সদস্য সৈয়দ নেছার আহমদ, মো: আতিকুর রেজা চৌধুরী, মো: এটিএম তারেক, মোহাম্মদ আলী। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ সমিতি সিলেটের বিপুল সংখ্যক সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিলেট মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী।
ইফতার মাহফিল পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক কার্যক্রমে মাধ্যমে এই সমিতি অনেক সুনাম ও ঐতিহ্য অর্জন করেছে। সেই ঐতিহ্য লালন করে সমিতির নেতৃবৃন্দ শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আরো ভূমিকা রাখতে হবে। বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। বক্তারা আরো বলেন, একটি সুন্দর সমাজ গঠনে নৈতিক ও সামাজিক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন