editor
প্রকাশিত: 8:58 PM, November 27, 2020
অনলাইন ডেস্ক :
গৃহ শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় ‘সুনীতি’ (সিকিউরিং রাইটস অব ওমেন ডমেস্টিক ওয়ার্কাস ইন বাংলাদেশ) ২০১৯ সাল থেকে চার বছরমেয়াদি একটি প্রকল্প পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন অভিনেত্রী দীপা খন্দকার।প্রতিষ্ঠানটির হয়ে সম্প্রতি ‘বিলস’ (বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ) আয়োজিত একটি সেমিনারে অতিথি হিসেবে অংশ নিয়েছেন এ অভিনেত্রী। ২৫ নভেম্বর ‘সিক্সটিন ডে অ্যাক্টিভিজম’ উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে অংশ নেন তিনি।এতে অংশগ্রহণ প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘নারীদের অধিকার আদায়ে আমি যতদিন পারি প্রতিষ্ঠানটির সঙ্গে থেকে কাজ করে যাব। শুধু শিল্পী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবে আমি আমার অবস্থান থেকে দায়িত্ব পালন করে যেতে চাই সব সময়।’ উল্লেখ্য, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অর্থাৎ সিক্সটিন ডে অ্যাক্টিভিজম পালিত হয়ে আসছে।এদিকে দীপা খন্দকার নিয়মিত নাটকে অভিনয় করছেন। এরই মধ্যে তিনি মাজনুন মিজানের পরিচালনায় ‘যৌথ প্রযোজনা’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া মীর সাব্বিরের প্রযোজনায় তিনি ‘ডকুড্রামা’ ও ‘ভালোবাসার বাগান’ নাটকের কাজও শেষ করেছেন।
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
1 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
3 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
2 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক