editor
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২০
আখালিয়া সুরমা আবাসিক এলাকার বিশিষ্ট মুরব্বী, স্থানীয় মসজিদ কমিটির প্রাক্তন উপদেষ্টা ফজলুল হক (মলাই মিয়া) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । বৃহস্পতিবার বাদ এশা নামাজের জানাযা শেষে দরগা কবরস্থানে তাঁকে দাফন করা হয় । জানাযায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মোখলেছুর রহমান কামরানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যাক লোক অংশ নেন । এদিকে সুরমা আবাসিক এলাকার মসজিদ কমিটির প্রাক্তন উপদেষ্টা ও রেনেসাঁ যুব কল্যান সংস্থার সাধারণ সম্পাদক আলী আশফাকের বাবা মরহুম ফজলুল হকের রূহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটি ও রেনেসাঁ সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক ডা: মনোজ্জির আলী, কমিটির সেক্রেটারী ও রেনেসাঁ যুব কল্যান সংস্থার সভাপতি অধ্যাপক খসরুজ্জামান, উপদেষ্টা ডা: মাসুকুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. কবির হোসেন, রেনেসাঁ যুব কল্যান সংস্থার সহ-সভাপতি মো: জাহাঙ্গীর মানিক, মরহুমের পুত্র সাধারন সম্পাদক আলী আশফাক, অর্থসম্পাদক নজরুল ইসলাম, সদস্য রেজাউর রহমান,আব্দুল্লাহ আল মাসুম, মোরশেদ আলম, মতিউর রহমান, আলিম উদ্দীন, মাসুদ আহমদ, ইকবাল হোসেন, মরহুমের জামাতা আল আরাফাহ ইসলামী ব্যাংকের জিন্দাবাজার শাখার ম্যানেজার সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আব্দুল করিম ফরহাদ, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের কর্মকর্তা ও প্রাক্তন সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন প্রমুখ । এসময় মরহুম ফজলুল হকের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস শহীদ ।
2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
5 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
4 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে