editor
প্রকাশিত: 5:25 PM, January 20, 2023
ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন সুরমা খেলাঘর আসর সিলেট’র সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রামেরদিঘীর পাড়স্থ পাবলিক গণস্বাস্থ্য কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউটে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সুরমা খেলাঘর আসর সিলেট’র আহ্বায়ক কনোজ চক্রবর্তী বুলবুল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাঘর সিলেট বিভাগীয় সমন্বয়ক বাদল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট, খেলাঘর সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি বিধান দেব চয়ন।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের সভাপতি পদে মনোনীত হন দীনবন্ধু পাল ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হন ধ্রুব গৌতম।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি শামীমা আক্তার ঝিনু সুরাইয়া জামান, সহ সম্পাদক এস এম শিহাব, সাংগঠনিক সম্পাদক নন্দ কিশোর রায়, সহ সাংগঠনিক সম্পাদক সন্দ্বীপ দেব, দপ্তর সম্পাদক সুজন সরকার, প্রচার সম্পাদক এমরান ফয়সল, ক্রীড়া সম্পাদক রোহিত ভট্টাচার্য্য পাপ্পু, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিমাংশু রায় হিমেল, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্তা দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক সাবর্নি গোস্বামী শুচি, চারুকলা সম্পাদক দেবরাজ বণিক, সদস্য কনোজ চক্রবর্তী বুলবুল, চন্দ্র শেখর দেব, জহর দাশ, পরিতোষ বাবলু, তরুণ রায়, মাসুদা সিদ্দিকা রুহী, জান্নাত আরা খান পান্না, রজত রায়, বিপ্লব পাল, নিরঞ্জন চন্দ্র চন্দ, সুনন্দা প্রমি। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, এডভোকেট তবারক হোসেইন, ড. ভীস্মদেব চৌধুরী, ড. সেলুবাসিত, সনতু চৌধুরী, রবীন্দ্র ভট্টাচার্য্য। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন