editor

প্রকাশিত: 3:29 PM, January 29, 2022

সুরমা বয়েজ ক্লাব গুণীজনদের সংবর্ধনা দিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়: এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী

সুরমা বয়েজ ক্লাব গুণীজনদের সংবর্ধনা দিয়ে যাচ্ছে তা প্রশংসনীয়: এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী

সুরমা বয়েজ ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রেসিকিউটর (পিপি) এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী বলেছেন, সুরমা বয়েজ ক্লাব দেশ ও সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘ ৩৬ বছর ধরে সমাজের অসহায় মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে এই সংগঠন। সুরমা বয়েজ ক্লাব প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজনদের খোজে বের করে প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবর্ধনা দিয়ে যাচ্ছে। একটি সামাজিক সংগঠন দীর্ঘ বছর ধরে সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, সিলেটের ইতিহাসে সুরমা বয়েজ ক্লাব স্মরণীয় হয়ে থাকবে। আমি সত্যিই আনন্দিত এমন একটি সামাজিক সংগঠনের সাথে নিজেকে দীর্ঘ দিন যাবত জড়িয়ে রাখতে পেরে। আমি সুরমা বয়েজ ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। নিঃস্বার্থভাবে ক্লাবের সদস্যরা যে কোন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে তারা। তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছেন।

তিনি শুক্রবার (২৮ জানুয়ারি) নগরীর কলবাখানি এলাকায় সুরমা বয়েজ ক্লাবের ৩৭ বছর পূর্তি ও ৩৮ বছরে পর্দাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, সমাজ সেবায় অবদান রাখার জন্য সিলেটের সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকাকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য ও ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক হাসান মুরাদ খান রুমির সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র ফটো সাংবাদিক আতাউর রহমান আতা। স্বাগত বক্তব্য রাখেন চারু নিকেতন সুপানের শিক্ষক শাহিন আহমদ, ব্যবসায়ী কামরান হোসেন, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল মুসব্বির কাইয়ুম, রফিক আহমদ, সুরমা বয়েজ ক্লাবের সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, সাবেক সহ-সভপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম সম্পাদক রেজওয়ান আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়