admin

প্রকাশিত: 12:59 PM, October 17, 2025

সুলভ বস্ত্রালয় নিয়ে মোশতাকের বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন

সুলভ বস্ত্রালয় নিয়ে মোশতাকের বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

স্টাফ রিপোর্টার
সিলেট নগরের স্বনামধন্য ব্যবসাপ্রতিষ্ঠান সুলভ বস্ত্রালয় ও শুকরিয়া মার্কেট কর্তৃপক্ষকে নিয়ে এম এ মোশতাকের দেওয়া বক্তব্য মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন উদয় সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সজিবুর রহমান রুবেল। গতকাল বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ও আমার ভাই শহীদুর রহমান জুয়েলের বিরুদ্ধে জিন্দাবাজারস্থ সুলভ বস্ত্রালয় নামের ব্যবসাপ্রতিষ্ঠান ও তাদের সম্পত্তি দখলের অভিযোগ করেছেন খালাতো ভাই এম এ মোশতাক। বাস্তবতা হলো- এই প্রতিষ্ঠানটি ২০১৭ সাল থেকে মোশতাক আহমেদ ও মেহবুব বাবু’র তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। এখানে আমাদের ব্যবসায়িক বা পরিচালনায় কোনা সম্পৃক্ততা নেই।
মোশতাক ও তার পরিবারকে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ অস্বীকার করে রুবেল বলেন, তাদের পৈতৃক সম্পত্তির ভোগদখলে তারাই রয়েছেন। তাদের মা এখনও জীবিত। যদি সম্পত্তি নিয়ে কোনো বিরোধ থেকে থাকে, তিনি আদালতের মাধ্যমে বাটোয়ারা দাবি করতে পারেন। তা না করে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
‘সুলভ সার্ভিসিং সেন্টার’ নামক একটি প্রতিষ্ঠান দখলের অভিযোগও অস্বীকার করে সজিবুর রহমান রুবেল বলেন, এটি আমার ব্যক্তিগত অর্থায়নে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান। যা আমি নিজে পরিচালনা করি। যাবতীয় বৈধ কাগজপত্র আমার কাছে সংরক্ষিত রয়েছে।
মামলায় দিয়ে হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোতোয়াফল থানায় তিনি ট্রেড লাইসেন্স জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হন। আমার বাবা এই মামলা দায়ের করেছিলেন। সব তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন।
দুই ভাইয়ের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি জানিয়ে রুবেল বলেন, উল্টো এম এ মোশতাক আমাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন।
শুকরিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ক্রয় করা দোকান নিয়ে করা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এই দোকান ক্রয়ে আমাদের পারিবারিক অবদান থাকলেও আমরা কখনোই সেই সম্পদের মালিকানা দাবি করিনি। এমনকি তাদের ব্যবসার জন্য ২০১০ সালে আমার এবং আমার ভাই শহীদুর রহমান জুয়েলের পৈত্রিক সম্পত্তি ন্যাশনাল ব্যাংকে মর্টগেজ রেখে ১০ লাখ টাকার সিসি ঋণ নেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ব্যাংকের কিস্তি তারা পরিশোধ না করে আমাদেরকে বিপদে ফেলেছেন। আমরা সেই কিস্তি নিজেদের অর্থে পরিশোধ করছি এবং এখনও করে যাচ্ছি। সজিবুর রহমান রুবেল তিনি ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করে মানহানির অপচেষ্টা বন্ধের আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে