editor

প্রকাশিত: 4:20 PM, November 12, 2024

সুস্থ থাকতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে :মো. আনোয়ার উজ জামান

ক্যাব’র স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

সুস্থ থাকতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে :মো. আনোয়ার উজ জামান

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান বলেছেন, শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না। সুস্থ থাকতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ভোক্তা হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। বাড়ির মায়েদেরও এ বিষয়ে অনেক ভূমিকা রাখতে হবে। শিশুরা কি খেলো, সে বিষয়েও সচেতন থাকতে হবে। তাদের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে। অস্বাস্থ্যকর খাবারের জন্য অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে এমনকি নানাবিদ রোগবালাইও বাঁধতে পারে। তাই আমাদের সবার সচেতনতাই পারে একটি সুস্থ্য ও সুন্দর জীবন অতিবাহিত করতে।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে সিলেট নগরীর বন্দরবাজারস্থ রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে ওয়েল্টহাঙ্গারহিলফি এর কারিগরী ও আর্থিক সহায়তায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী’র সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরিফ মোর্শেদ মিশু, বিএসটিআই সিলেটের উপ-পরিচালক মোঃ মাজাহারুল হক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেটের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজ সিলেটের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রফেসর ড. শামিম আহমেদ।
ক্যাব’র এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ একরামুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফআইভিডিবি’র কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেন। প্রকল্প পরিচিতি ও ক্যাম্পেইন সম্পর্কিত আলোচনা উপস্থাপন করেন এফআইভিডিবি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. হাসনাইন।
দ্বিতীয় পর্বে টিফিন প্রদর্শনী ও রন্ধন শিল্পী কুমকুম মারুফা ও হাসান জাহান কর্তৃক নিরাপদ ও পুষ্টিকর খাদ্য তৈরি ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন