editor
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই নান্দনিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সৃজনশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি শিক্ষার্থীদের জন্য এক আনন্দদায়ক ঘোষণা প্রদান করেন। অধ্যক্ষ বলেন, এখন থেকে কলেজে নিয়মিত ত্রৈমাসিক দেয়ালিকা প্রকাশ করা হবে এবং বছর শেষে সেরা দেয়ালিকা নির্বাচন করে আনুষ্ঠানিক পুরস্কার প্রদান করা হবে। এই ঘোষণা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
প্রভাষক মাওলানা উসমান গণীর পবিত্র কুরআন তেলাওয়াত এবং প্রভাষক জুই রাণী তালুকদারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহিয়ারা বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।
শিক্ষকদের পক্ষ থেকে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু বক্তব্য রাখেন। একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক হোসেন ও নুজহাত তাসফিয়া চৌধুরীর সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দেয়াল পত্রিকা প্রকাশনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রভাষক মোহিয়ারা বেগম ও প্রভাষক মো. মাহবুবুর রহমান। উল্লেখ্য, দেয়ালিকাটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও নান্দনিক, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। পরিশেষে আমন্ত্রিত অতিথিদের দেয়ালিকা প্রদর্শনী ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
2 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
8 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
2 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬