editor
প্রকাশিত: 10:14 PM, August 26, 2022
রোটারী ডিস্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ বলেছেন, ‘সেবা হচ্ছে মানবতার ধর্ম। সেবা করার চেয়ে বেশি প্রশান্তি আর হতে পারে না। সেবার মাধ্যমে অসহায় মানুষের জীবন বদলে দেওয়া এখনকার পরিস্থিতিতে অতি গুরুত্বপূর্ণ ও মহৎ একটি কাজ।’ মানবসেবার শপথ নিয়ে রোটারি পরিবারের অন্তর্ভুক্ত হয়ে আমাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করতে হবে। তিনি রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রশংসা করে বলেন, এই ক্লাবের সদস্যরা নিজেদের উপার্জনকৃত অর্থ দিয়ে অসহায় মানুষের জীবন মান উন্নয়নের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় রোটারিয়ানরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে সব মানুষকে একত্রিত করে শান্তিময় সমাজ গঠনে কাজ করতে হবে।
শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের গভর্নর ক্লাব ভিজিট ও প্রতিবন্ধী ছাত্রকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান এবং বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ পিপি বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটাঃ মনসুর আহমেদ পিএইচএফ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ফাস্ট জেন্টেলম্যান জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট সেক্রেটারী সিপি মোহাম্মদ শাহজাহান, এরিয়া ডাইরেক্টর (সুরমা জোন) পিপি হানিফ মোহাম্মদ, জোনাল কোর্ডিনেটর পিপি এম সাহেদ হোসাইন, ডেপুটি গভর্নর (সুরমা জোন) পিপি ইঞ্জিঃ মোঃ এএইচআর রব্বানী (জাহাঙ্গীর), এসাইন এসিস্ট্যান্ট গর্ভনর পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ শিশির রঞ্জন সরকার, রোটাঃ সাইদুর রহমান, রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ ও রোটাঃ পিপি মোঃ সিদ্দিকুর রহমান পিএইচএফ প্রমুখ।
প্রথমেই গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট এরপর ক্লাব এসেম্বলি পরিচালনা করেন ডিস্ট্রিক্ট গভর্নর রুহেলা খান চৌধুরী পিএইচএফ। পরে সাপ্তাহিক সভায় রোটারী প্রত্যয় পাঠ করেন রোটাঃ আহমেদ রশীদ চৌধুরী আরএফএসএম। পরে বিরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের হাতে ওয়াটার ফিল্টার তুলে দেন এবং প্রতিবন্ধী ছাত্র আজিজুল হক মুন্না কে পড়াশোনা করার জন্য তার পিতার হাতে আর্থিক সাহায্য দেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন